রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির *** নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন *** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের *** প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার *** ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের *** লাহোরে আইসিসি-পিসিবির বৈঠকে কী পেতে পারে বাংলাদেশ *** ‘নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়, অংশগ্রহণমূলক করার সুযোগ আছে’ *** পিলখানা হত্যাকাণ্ডের পর সেনা কর্মকর্তাদের মধ্যে ভারত-আওয়ামী লীগ বিদ্বেষ তীব্র হয়: সাবেক সেনাপ্রধান *** ‘সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করেছে অন্তর্বর্তী সরকার’ *** কমিশনে দায়িত্ব পালন করলেও সরকারের অংশ ছিলাম না: বদিউল আলম মজুমদার

‘মিয়ানমারের পরিস্থিতির ওপর বিশেষ নজর রাখছে সরকার’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ১লা ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

মিয়ানমারে চলমান সংঘাতের কারণে বাংলাদেশ যেন কো‌নোভা‌বে ক্ষতিগ্রস্ত না হয় এবং নতুন ক‌রে দেশ‌টি থে‌কে নতুন ক‌রে রো‌হিঙ্গাদের অনুপ্রবেশ না ঘটে সে বিষয়ে সরকার বিশেষভাবে নজর রাখছে।

পুলিশ পরিদর্শক হত্যা মামলার আসামি দুবাইয়ে পলাতক রবিউল ইসলাম ওরফে আরাভ খানকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি প্রক্রিয়াধীন আছে । 

বৃহস্পতিবার (পহেলা ফেব্রুয়ারি ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিং‌য়ে এ কথা জানান মুখপাত্র সে‌হেলী সাবরীন।

মন্ত্রণালয়ের মুখপাত্র ব‌লেন, রাখাইনে চলমান সংঘাত মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়। তবে এই সংঘাতে বাংলাদেশ বা আমাদের নাগরিক যেন কোনভাবে ক্ষতিগ্রস্ত না হয় সে জন্য বিশেষভাবে নজর রাখা হচ্ছে। একই স‌ঙ্গে নতুন করে যেন অনুপ্রবেশ না ঘটে সে বিষয়ে বিশেষভাবে নজর রাখা হচ্ছে।

আরো পড়ুন: বাংলাদেশের ভূমিকায় আমরা সন্তুষ্ট : প্যালেস্টাইন রাষ্ট্রদূত

সে‌হেলী সাবরীন ব‌লেন, মিয়ানমারে আমাদের দুটি কূটনৈতিক মিশন রয়েছে। দূতাবাস দুইটি সার্বিক বিষয়ে পর্যবেক্ষণ এবং প্রয়োজনে মিয়ানমারের সরকারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। বিদ্যমান পরিস্থিতি এবং সম্ভাব্য প্রভাব নিয়ে মন্ত্রণালয় সরকারের সকল কর্তৃপক্ষ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ঢাকার মিয়ানমার দূতাবাসের সঙ্গে নিবিড় ও তড়িৎ যোগাযোগ রক্ষা করছে। এছাড়া আমাদের সীমান্ত রক্ষী বাহিনীর সঙ্গে মিয়ানমারের কর্তৃপক্ষের যোগাযোগ অব্যাহত রয়েছে।

এইচআ/ ওআ

পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমার মুখপাত্র সে‌হেলী সাবরীন রো‌হিঙ্গা অনুপ্রবেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250