রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

বিএনপির রাজনীতিতে পরিবর্তন ও ভবিষ্যৎ নিয়ে যা বললেন তারেক রহমান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৯ অপরাহ্ন, ৭ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিবিসি বাংলাকে দেওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব আজ মঙ্গলবার (৭ই অক্টোবর) প্রকাশিত হয়েছে। এতে তারেক রহমান বিএনপির রাজনীতির পরিবর্তন ও ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন, ভবিষ্যৎ বিএনপির অন্যতম মূল লক্ষ্য দেশের গণতন্ত্রের বুনিয়াদ শক্ত করা।

তারেক রহমান বলেন, ‘আমাদের রাজনীতির মূল লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে জনগণ, দেশ ও দেশের সার্বভৌমত্ব। আমরা বাংলাদেশের দুটো বিষয় নিয়ে খুব গর্ব করি, অহংকার করি—একটি হচ্ছে বাংলাদেশের গার্মেন্টস শিল্প ও আরেকটি হচ্ছে প্রবাসীরা দিনরাত পরিশ্রম করে যে মুদ্রা (রেমিট্যান্স) পাঠান সেটি। এই দুটো কিন্তু বিএনপি শুরু করেছিল।’

তিনি আরও বলেন, ‘আমরা দেখেছি, বিএনপির সময়ই শুরু হয়েছিল লোকজনের বিদেশ যাওয়া এবং একই সাথে গার্মেন্টস শিল্পের যে প্রসার...। এর বাইরে যদি আমরা দেখি, ১৯৭৪ সালে যে দুর্ভিক্ষটা হয়েছিল, পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেশ পরিচালনার দায়িত্ব পেলেন, তারপর কীভাবে একটা দুর্ভিক্ষপীড়িত দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন। শুধু স্বয়ংসম্পূর্ণ না, স্বল্প করে হলেও সে সময়ে আমরা কিন্তু খাদ্য, চাল রপ্তানি করেছিলাম।’

এ সময় বিএনপির ডি-ফ্যাক্টোপ্রধান বাকশালের উদাহরণ টেনে বলেন, ‘বিএনপির কাঁধে যখন দেশ পরিচালনার দায়িত্ব পড়ে, তখন কীভাবে বহুদলীয় গণতন্ত্র আবার ফিরে আসে।’ তিনি অতীত থেকে শিক্ষা নেওয়ার কথা উল্লেখ করে বলেন, ‘আমরা অতীতে এই ভালো কাজগুলো করেছি। ভবিষ্যতে ইনশা আল্লাহ এই বিষয়গুলো আমলে নিয়েই আমরা এগিয়ে যাব। ভবিষ্যৎ বিএনপির অন্যতম মূল লক্ষ্য হবে গণতন্ত্রের একটি শক্তিশালী বুনিয়াদ তৈরি করা।’

জে.এস/

তারেক রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250