শনিবার, ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম *** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাত ২টা–সকাল ৭টায় শো, দেব–শুভশ্রীর ছবি নিয়ে তোলপাড়

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৪ পূর্বাহ্ন, ১৫ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

দীর্ঘ বিরতির পর সাবেক প্রেমিক জুটি দেব ও শুভশ্রী পর্দায়। কৌশিক গাঙ্গুলীর ‘ধূমকেতু’ নিয়ে তাই ভক্তদের তুমুল আগ্রহ। গতকাল বৃহস্পতিবার, ১৪ই আগস্ট পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমাটি। কিন্তু মুক্তির আগেই ছবিটি গড়েছে নতুন সব রেকর্ড। 

আগে তৈরি হলেও নানা কারণে আটকে ছিল ছবিটি। অবশেষে প্রায় দীর্ঘ ১০ বছর পর সব পেয়েছে ‘ধূমকেতু’। কলকাতায় ‘ধূমকেতু’, ‘ওয়ার ২’ ও ‘কুলি’র মতো সিনেমাকেও পেছনে ফেলে দিয়েছে। এমনকি সিনেমার প্রথম প্রদর্শনী চলছে রাত দুইটায়, সকাল সাতটায়। খবর আনন্দবাজার পত্রিকা ও সংবাদ প্রতিদিনের 

অনেক দিন পর কলকাতার কোনো সিনেমা মধ্যরাত আর সকাল সাতটায় শো পেল। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, সকাল সাতটার শো–ও হাউসফুল গেছে।

টিকিটের চাহিদা এতটাই বেশি যে শো টাইম বাড়াতে হচ্ছে হলমালিকদের। শুধু তা–ই নয়, সকাল সাতটাতেও শো দেওয়া হয়েছে। আর সেখানেই ম্যাজিক দেখিয়েছে ‘ধূমকেতু’। সেই শোতেও প্রথম দিনেই হাউসফুল হয়ে নতুন রেকর্ড গড়েছে।

ছবিটি নিয়ে আগেই থেকেই আগ্রহ ছিল দর্শকের, উত্তেজনার পারদ আরও চড়িয়েছে ‘ধূমকেতু’র ট্রেলার মুক্তি অনুষ্ঠান। সেখানেও প্রায় ১০ বছর পর নিজেদের মধ্যে থাকা সব মান-অভিমান শেষে একসঙ্গে, এক মঞ্চে এসে হাজির হন দেব-শুভশ্রী। একসঙ্গে নাচেন, আড্ডা দেন।

ছবি মুক্তির আগের রাতে বুধবার রাত পৌনে একটায় অভিনেতা দেব তার এক্স হ্যান্ডলে দর্শকদের অনুরোধ করেন, ‘দয়া করে সিনেমার কোনো স্পয়লার বা কোনো রকম ক্লিপিংস সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না।’

এর আগে বুধবারই দেব ও শুভশ্রী নৈহাটির বড় মার মন্দিরে গিয়ে ছবির সাফল্য কামনায় পূজা দেন। লাল পাঞ্জাবি ও সাদা পায়জামায় সেজেছিলেন ‘ধূমকেতু’র নায়ক, সঙ্গে একই রঙের শাড়ি ও সোনার গয়নায় সেজেছিলেন শুভশ্রী।

‘ওয়ার ২’, ‘কুলি’র মতো বহুল প্রতীক্ষিত দুই সিনেমা থাকলেও কলকাতার দর্শকের আগ্রহ ‘ধূমকেতু’ নিয়েই। ছবিটি শেষ পর্যন্ত কেমন ব্যবসা করে সেটাই এখন দেখার বিষয়।

জে.এস/

বাংলা সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম

🕒 প্রকাশ: ০৪:২৭ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৬

‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250