মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফ্যামিলি কার্ড ও টাকা দেওয়ার নামে অনলাইন চক্রের ‘ডিপফেক’ প্রতারণা *** স্বেচ্ছাসেবক লীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত *** বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ *** ‘পিনাকী, ডাস্টবিন শফিক, গোলাম মোর্তোজার অনুরোধে গ্রেপ্তার’ *** কফি পানের ভিডিওটিও এআই দিয়ে তৈরি, নেতানিয়াহু আসলে কোথায় *** স্ত্রীর সঙ্গে ‘গর্ভবতী’ বোধ করেন স্বামীও, কিন্তু কেন *** উত্তরায় শপিং মলে ভাঙচুর-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ৫ *** মতপ্রকাশের প্রতীক নয়, লেখক হিসেবে অমরত্ব চান সালমান রুশদি *** মওদুদ আহমদের সেই লেখা প্রসঙ্গে যা জানালেন নঈম নিজাম *** ক্ষমতায় এলেও তারেক রহমানের সামনে যে ‘বিপদ’ দেখছেন মাহফুজ আনাম

এবার আইপিএল জয় করল কোহলির বেঙ্গালুরু

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫২ অপরাহ্ন, ৪ঠা জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

এবার আইপিএলে পাঞ্জাবকে ৬ রানে হারিয়ে শিরোপা জয় করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএলের এ ট্রফি ১৮ বছর, ২৬৭ ম্যাচ ও ৮৬৬১ রানের বিনিময়ে পাওয়া বিরাট কোহলির কাঙ্ক্ষিত অর্জন। ট্রফির যে দীর্ঘ অপেক্ষায় ছিলেন কোহলি, অবশেষে গতকাল মঙ্গলবার (৩রা জুন) সেটি অর্জন করেছেন। 

এর আগে ২০০৯, ২০১১ ও ২০১৬ আইপিএল ফাইনালে উঠেও চ্যাম্পিয়ন হতে পারেনি বেঙ্গালুরু। তবে এবার শেষ পর্যন্ত আরাধ্য ট্রফি ধরা দিয়েছে বেঙ্গালুরুর হাতে, তাইতো গতকাল গ্যালারিভর্তি দর্শকদের সামনে সেই ট্রফি উঁচিয়ে ধরে কোহলি অসাধারণ এক অনুভূতি প্রকাশ করেছেন।

এ বিষয়ে কোহলি বলেন, ‘এ দিনটির দেখা পাব তা কখনো ভাবিনি। শেষ বলটি হওয়ার পরই আবেগ ভর করেছে। এটা আমার কাছে অনেক কিছু। দলটির জন্য আমি নিজের প্রতি আউন্স এনার্জি সমর্পণ করেছি। শেষ পর্যন্ত এটা জিততে পারা অসাধারণ ব্যাপার।’

গলকাল শিরোপা জয়ের পর বেঙ্গালুরুর প্রতি ভালোবাসা প্রকাশ করে কোহলি বলেছেন, ‘১৮ বছর ধরে নিজের সবকিছু নিংড়ে দিয়েছিল। এ দলটির প্রতি অনুগত থেকেছি। এমন কিছু মুহূর্ত এসেছে, যখন অন্য কিছুও ভেবেছি। তবু এ দলের সঙ্গে থেকেছি, আমি তাদের পাশে দাঁড়িয়েছি, তারা আমার পাশে দাঁড়িয়েছে। সব সময় তাদের হয়েই এটা (আইপিএল) জেতার স্বপ্ন দেখেছি।’

এদিকে বেঙ্গালুরুর হয়ে সর্বোচ্চ রান (৬৫৭) নিয়ে এবারের মৌসুম শেষ করেন কোহলি। তবে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টিতে এমন আনন্দের মুহূর্তে তার কাছে টেস্ট ক্রিকেট সম্পর্কে জানতে চাওয়া হলে কোহলি বলেন, ‘এই মুহূর্তটি (আইপিএল জয়) ক্যারিয়ারের সেরা মুহূর্তগুলোর একটি। কিন্তু তারপরও এটা টেস্ট ক্রিকেট থেকে পাঁচ স্তর নিচে। টেস্ট ক্রিকেটকে আমি এতটাই মূল্য দিই, এতটাই ভালোবাসি।’ 

এ ছাড়া টেস্ট ক্রিকেট নিয়ে তরুণদের পরামর্শ দিয়ে কোহলি বলেছেন, ‘আমি ক্রিকেটের এ সংস্করণকে তরুণদের সম্মান করতে বলব। টেস্ট ক্রিকেটে পারফর্ম করলে পৃথিবীর যেখানেই যাও, লোকে হাত মিলিয়ে বলবে ভালো খেলেছ। বিশ্ব ক্রিকেটে সম্মান অর্জন করতে চাইলে টেস্ট ক্রিকেটে নিজেকে নিংড়ে দিয়ে কিংবদন্তিদের কাছ থেকে সম্মান অর্জন করো।’

আরএইচ/

আইপিএল বিরাট কোহলি বেঙ্গালুরু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250