মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু *** রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা *** সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে *** জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড *** খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার

সেই মিয়ানমারেই সাবিনাদের পরীক্ষা

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৪১ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৫

#

আর্থিক সংকটের কথা বলে ২০২৩ সালে বাংলাদেশ নারী দলকে অলিম্পিক বাছাইয়ে খেলতে পাঠায়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেই সময় ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে বাফুফের পাঠানো বাজেট নিয়েও ছিল নেতিবাচক আলোচনা। দুই বছর পর সেই মিয়ানমারে এবার অন্য পরীক্ষায় নামতে হচ্ছে সাবিনা খাতুন-আফেইদা খন্দকারদের। 

আগামী জুন মাসে মিয়ানমারে অনুষ্ঠেয় নারী এশিয়ান কাপ বাছাই পর্বে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ দল। গ্রুপ ‘সি’তে স্বাগতিক মিয়ানমার ছাড়াও বাংলাদেশ খেলবে বাহরাইন ও তুর্কমেনিস্তানের বিপক্ষে। ২৩শে জুন থেকে ৫ই জুলাই হবে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্ব। এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব হবে ২০২৬ সালের ১লা থেকে ২১শে মার্চ অস্ট্রেলিয়ায়।

নারী এশিয়ান কাপ বাছাই পর্বে আটটি গ্রুপে ৩৪টি দল অংশ নেবে। ছয় গ্রুপ চারটি করে, বাকি দুই গ্রুপে ৫টি করে দল। বর্তমান চ্যাম্পিয়ন চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে আট গ্রুপের চ্যাম্পিয়ন দল চূড়ান্ত পর্বে নাম লেখাবে। এশিয়ান কাপের মূল পর্বের টিকিট কাটার লড়াইটি বাংলাদেশের জন্য কঠিনই বলা চলে। 

তুর্কমেনিস্তান ছাড়া বাকি দুই দলই র‍্যাঙ্কিংয়ে সাবিনা-সানজিদাদের চেয়ে এগিয়ে। বাংলাদেশের বর্তমান র‍্যাঙ্কিং ১৩৩। মিয়ানমার ৫৫ ও বাহরাইনের অবস্থান ৯২তম। তুর্কমেনিস্তানের র‍্যাঙ্কিং ১৪১।

এএফসি কাপ সামনে রেখে ঈদের পর জাতীয় নারী দলের ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে। ৬ই এপ্রিল ক্যাম্প শুরুর তারিখ ঘোষণা করেছে বাফুফে। সেই ক্যাম্পে ডাকা হয়েছে বিদ্রোহী নারী ফুটবলারদেরও।

এইচ.এস/


নারী ফুটবল দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250