মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, যাওয়া হবে বাড়ি বাড়ি *** সরকারি হারানো অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযানের সিদ্ধান্ত, তথ্য দিলে পুরস্কার *** সৌদি আরবে হুতিদের হামলায় আহত ৭৩ *** সম্পর্ক জোরদারে পানিবণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি রাষ্ট্রপতির আহ্বান *** সরকার হাসিনাকে ধরে আনতে চায়: ডা. জাহেদ উর রহমান *** তাদের ছেড়ে দেব না, বাঁধনের ওপর হামলা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা *** শাহজালালে থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর, প্রথম দিনে উড়বে ২০ ফ্লাইট *** শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির *** পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর *** বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ

এশিয়া কাপ ফাইনালের দায়িত্বে বাংলাদেশের জেসি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৩ অপরাহ্ন, ২৮শে জুলাই ২০২৪

#

ছবি : সংগৃহীত

নারী এশিয়া কাপের নবম আসরের সেমিফাইনাল থেকে বাংলাদেশ কার্যত বিদায় নিলেও শিরোপা নির্ধারণী ফাইনালে থাকছেন লাল-সবুজের প্রতিনিধি।

রোববার (২৮শে জুলাই) অনুষ্ঠিতব্য ফাইনালে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের সাথিরা জাকির জেসি। রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও স্বাগতিক শ্রীলঙ্কার মধ্যকার ফাইনালটি বিকেল সাড়ে ৩টায় শুরু হবে।

এর আগে, এশিয়া কাপের তিন ম্যাচে অনফিল্ড এবং দুই ম্যাচে টিভি আম্পায়ারের ভূমিকায় বাংলাদেশের সাবেক এই ক্রিকেটারকে দেখা গিয়েছে।

আরো পড়ুন : সাকিবের দুর্দান্ত পারফরম্যান্সে বাংলা টাইগার্সের জয়

তবে নারী আম্পায়ারিংয়ে বাংলাদেশের রেকর্ড খুব একটা সুখকর নয়। চলতি বছরের মার্চে দুই নারী আম্পায়ার জেসি ও মিশু চৌধুরীকে প্রথমবারের মতো নিয়োগ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর আইসিসিও তাদের আম্পায়ারিং ডেভেলপমেন্ট প্যানেলে যুক্ত করে।

এদিকে আসরের প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করা ভারত দারুণ ছন্দে আছে। ফাইনালে তাই লঙ্কানদের বিপক্ষে ফেভারিট হিসেবেই মাঠে নামছে শেফালি ভার্মারা। এ ছাড়াও নারী এশিয়া কাপের ইতিহাসে এর আগে ৮ বারের মধ্যে ৭ বারই ট্রফি ঘরে তুলেছে ভারত।

অন্যদিকে ঘরের মাঠে ফাইনালে ট্রফি জয়ের দিকে চোখ লঙ্কানদের। সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে দারুণ জয়ের পর ফাইনাল জিতে ট্রফি ঘরে তুলতে বেশ আত্মবিশ্বাসী স্বাগতিকরা।

এস/কেবি


এশিয়া কাপ নারী আম্পায়ারিং

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250