সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা

বাইডেনের চিঠির জবাব দিলেন শেখ হাসিনা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫২ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠির জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৫শে ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বাইডেনের বিশেষ সহকারী ও আমেরিকার জাতীয় নিরাপত্তা কাউন্সিলের দক্ষিণ এশিয়ার জ্যেষ্ঠ পরিচালক এইলিন লবাচারের কাছে শেখ হাসিনার চিঠির একটি কপি হস্তান্তর করেন।

জানা গেছে, আমেরিকায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান চিঠির মূল কপি হোয়াইট হাউসে হস্তান্তর করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠকে আমেরিকার একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন আইলিন লবাচার। ইউএসএআইডির এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী প্রশাসক মাইকেল শিফার, আমেরিকার পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর উপ-সহকারী মন্ত্রী আফরিন আখতার এবং ঢাকায় মার্কিন দূতাবাসের সিডিএ হেলেন লাফাভে বৈঠকে উপস্থিত ছিলেন।

আরো পড়ুন: মার্কিন প্রতিনিধিদল এলেই নালিশে ব্যস্ত হয়ে পড়ে বিএনপি: কাদের

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, আমেরিকার আমাদের একটি বড় উন্নয়ন সহযোগী রাষ্ট্র। দু'দেশের সম্পর্কে নতুন অধ্যায় শুরু এবং এই সম্পর্ককে কীভাবে আরো গভীর করা যায়, সেসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

এইচআ/ আই.কে.জে/

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জবাব বাইডেনের চিঠি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250