শুক্রবার, ২৭শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত ইয়েমেনের হুতিরা *** জ্বালানি তেল সংকটে সেচ ব্যাহত, বোরো আবাদ নিয়ে শঙ্কা *** ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ *** কালের কণ্ঠের অনুসন্ধানের আয়নায় লজ্জার অধ্যায় *** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

তালেবানের সঙ্গে বৈঠকের পর কাবুলে পূর্ণাঙ্গ দূতাবাস চালুর ঘোষণা দিল্লির

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪৭ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

তালেবান সরকারের সঙ্গে গুরুত্বপূর্ণ এক বৈঠকের পর আফগানিস্তানের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের ঘোষণা দিয়েছে ভারত। আজ শুক্রবার (১০ই অক্টোবর) সকালে দিল্লিতে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির পাশে বসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান, কাবুলে ভারতের টেকনিক্যাল মিশন পূর্ণাঙ্গ দূতাবাসে উন্নীত করা হবে। খবর এনডিটিভির।

জয়শঙ্কর সংবাদমাধ্যমকে বলেন, ‘ভারত আফগানিস্তানের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও স্বাধীনতার প্রতি পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, কাবুলে ভারতের টেকনিক্যাল মিশনকে দূতাবাসের মর্যাদা দেওয়া হচ্ছে।’

তিনি বলেন, আফগানিস্তানের উন্নয়ন ও অগ্রগতিতে ভারতের ‘গভীর আগ্রহ’ রয়েছে।

এনডিটিভি জানিয়েছে, এরই মধ্যে আফগানিস্তানে চলমান ভারত-সমর্থিত বহু প্রকল্পের পাশাপাশি আরও ছয়টি নতুন প্রকল্প হাতে নেওয়ার ঘোষণা দিয়েছেন জয়শঙ্কর।

আফগান জনগণের স্বাস্থ্যক্ষেত্রে ভারতের ‘দীর্ঘস্থায়ী সহায়তার’ কথাও উল্লেখ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। বিশেষ করে করোনা মহামারির সময় ভারতের সহযোগিতা তুলে ধরে শুভেচ্ছা উপহার হিসেবে ২০টি অ্যাম্বুলেন্স, আধুনিক চিকিৎসা সরঞ্জাম, টিকা ও ক্যানসারের ওষুধ সরবরাহের ঘোষণা দেন তিনি।

চার বছর আগে তালেবান ও তৎকালীন আফগান সরকারের মধ্যে সংঘাতের কারণে কাবুলে ভারতের দূতাবাসের মর্যাদা হ্রাস করা হয়েছিল এবং ছোট শহরগুলোতে কনস্যুলেট অফিসগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। সহিংসতার কারণে একপর্যায়ে সামরিক বিমান মোতায়েন করে দূতাবাস কর্মীদের সরিয়ে নিতে বাধ্য হয় ভারত।

এর ১০ মাস পর কাবুলে কূটনৈতিক উপস্থিতি পুনরায় শুরু করে ভারত। তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পরে জানায়, দিল্লি যদি আফগান রাজধানীতে কর্মকর্তা পাঠায়, তাহলে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে। এরপরই সেখানে একটি টেকনিক্যাল দল পাঠানো হয়।

তবে ২০২৫ সালের অক্টোবরে এসে দুই দেশের সম্পর্ক আরও উষ্ণ হয়। এর প্রতিফলন দেখা যায় তালেবান পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকির বক্তব্যে, ‘আফগানিস্তানের মাটি কোনোভাবেই ভারতবিরোধী কর্মকাণ্ডে ব্যবহার করতে দেওয়া হবে না।’

এস জয়শঙ্কর আমির খান মুত্তাকি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250