বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান *** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’

শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ

৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর অভিযুক্তকে হেফাজতে নিলো পুলিশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৩ পূর্বাহ্ন, ২২শে মে ২০২৬

#

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বাকলিয়ায় এক শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় প্রায় ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর অবশেষে আটক অভিযুক্তকে হেফাজতে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টার দিকে তাকে ঘটনাস্থল থেকে থানা হেফাজতে নেওয়া হয়। এর আগে বিকেল থেকে অভিযুক্তকে তুলে দেওয়ার দাবিতে পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখেন স্থানীয়রা।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (মিডিয়া ও জনসংযোগ) আমিনুর রশিদ মুঠোফোনে সুখবর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরে কৌশলে অভিযুক্তকে থানায় হেফাজতে নেওয়া হয়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান ডেইলি স্টারকে জানান, অভিযুক্ত মনির হোসেন ওরফে মইন্না (৩৫) স্থানীয় একটি ডেকোরেশন দোকানের কর্মচারী।

পরিবারের বরাতে ওসি বলেন, ৪ বছর বয়সী শিশুকে একটি ডেকোরেশন দোকানে নিয়ে যৌন নিপীড়ন করে মনির। পরে শিশুটি বাসায় ফেরার পর পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারে।

তিনি আরও জানান, পরে শিশুটির পরিবার মনিরকে আটক করে তাদের বাড়িতে নিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় কয়েকশ বাসিন্দা ওই বাড়ির সামনে জড়ো হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

প্রত্যক্ষদর্শী সাংবাদিক ইফতেখার তিশন জানান, জনতা উত্তেজিত হয়ে অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। স্থানীয়রাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন।

সন্ধ্যা ৬টার দিকে পুলিশ ছররা গুলি ছোঁড়ে। এতে চট্টগ্রাম প্রতিদিনের দুই সাংবাদিক আহত হন। পুলিশ ও স্থানীয়দের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে স্থানীয়রা রাস্তায় আগুন জ্বালিয়ে দেন এবং অভিযুক্তকে তাদের হাতে তুলে দিতে বলে।

যৌন নিপীড়ন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান

🕒 প্রকাশ: ০২:০২ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

🕒 প্রকাশ: ১১:০৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময়

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি

🕒 প্রকাশ: ১০:৫৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির

🕒 প্রকাশ: ১০:৩৭ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250