সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা

হিলি বন্দর দিয়ে এলো ১০০ মেট্রিক টন আলু

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:০০ অপরাহ্ন, ৩রা ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

দেশের বাজারে আলুর দাম স্বাভাবিক রাখতে দিনাজপুরের হিলি বন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে।

শনিবার (৩রা ফেব্রুয়ারি) দুপুর ২টা ৪০ মিনিটে ২৫ মেট্রিক টন আলু নিয়ে একটি ট্রাক প্রবেশের মাধ্যমে আমদানি কার্যক্রম শুরু হয়। তবে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রথম দিনে চার গাড়িতে ১০০ মেট্রিক টন আলু আমদানি হয়েছে।

জানা গেছে, মেসার্স মুক্ত এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান আলুগুলো আমদানি করেছে।

এর আগে গত বছরের ১৪ ডিসেম্বর ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে ১৯৭ ট্রাকে পাঁচ হাজার ২০৬ মেট্রিক টন আলু আমদানি হয়। এরপর থেকে আলু রপ্তানি বন্ধ করে দেয় ভারত সরকার। ফলে পরদিন থেকে দেশের বাজারে পাইকারি ও খুচরায় আলুর দাম বাড়তে শুরু করে।

উদ্ভিদ সংগোনিরোধের উপ-সহকারী কর্মকর্তা ইউসুফ আলী বলেন, স্থলবন্দরের ৫২ আমদানিকারক ৩২ হাজার মেট্রিক টন আলু আমদানির অনুমতি পেয়েছেন।

এদিকে, দুপুরে হিলির সবজি বাজার ঘুরে দেখা গেছে, ভারতীয় আলু আমদানির খবরে গতকালের তুলনায় কেজিতে ৮ থেকে ১০ টাকা কমে ২৫ থেকে ৩০টাকা কেজিতে বিক্রি হচ্ছে আলু।

ওআ/

আলু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250