সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাড়ছে হুতিদের হামলা, যুক্তরাষ্ট্রের হুমকির মুখে ইরানের হুঁশিয়ারি *** জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** সাগরে শক্তিশালী হচ্ছে লঘুচাপ, ৬ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস *** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

এই গরমে ডিম খাওয়া কি ভালো?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৩ অপরাহ্ন, ২৭শে এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

প্রত্যেকের বাড়িতে যখন কোনো শাকসবজি থাকে না, মাছ-মাংসও শেষ। তখন একমাত্র ভরসা ডিম। পোচ, অমলেট হোক বা সেদ্ধ— পাতে ডিম থাকলে আর চিন্তা নেই। কিন্তু যে হারে গরম পড়েছে, তাতে এই গরমে ডিম খাওয়া কি ভালো?

গরমে হালকা খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। যাতে তপ্ত দিনেও শরীর ঠান্ডা থাকে। এই অবস্থায় ডিম খাওয়া কি সুরক্ষিত? চলুন জেনে নেওয়া যাক-

গরমে হালকা খাবারই স্বাস্থ্যের জন্য ভালো। তবে, গরমের খাদ্যতালিকায় রাখতেই পারেন ডিমকে। ডিম হল সুপারফুড। পুষ্টিগুণে ভরপুর। প্রোটিন, ভিটামিন ডি, বি, জিংক ও ক্যালসিয়ামে ভরপুর ডিম। স্বাস্থ্যে একাধিক উপকারিতা প্রদান করে ডিম। এমনকি ত্বক ও চুলের স্বাস্থ্যকেও ভালো রাখে। হজমের সমস্যা না থাকলে প্রতিদিনই ডিম খাওয়া যায়। কিন্তু একটার বেশি ডিম খেলে এই গরমে কি শারীরিক সমস্যা বাড়বে?

আরো পড়ুন : গরমে তালমিছরি খাবেন যে কারণে

অনেক সময় একই দিনে দুই-তিনটি ডিম খেয়ে ফেলেন। হজমের গন্ডগোল না থাকলে দুইটি ডিম খাওয়াই যায়। কিন্তু এখন যেহেতু মারাত্মক গরম পড়েছে, তাতে দিনে বেশি ডিম না খাওয়াই ভালো। অনেকের ধারণা, গরমকালে ডিম খাওয়া উচিত নয়, এতে কোলেস্টেরল বেড়ে যায়। এটা শুধু ধারণা মাত্র। ডিমের মধ্যে ভালো কোলেস্টেরল রয়েছে, যা আদতে হার্টের স্বাস্থ্যের জন্য উপকারী। কিন্তু গরমে ভারী খাবার একটু এড়িয়ে যাওয়াই ভালো।

যেহেতু ডিমের মধ্যে প্রোটিনের পরিমাণ বেশি, তাই গরমে বুঝেশুনে ডিম খাওয়াই ভালো। প্রচণ্ড গরমে হালকা খাবারই স্বাস্থ্যের জন্য ভালো। তবে, ডিম খাওয়াতে কোনও ক্ষতি নেই। সীমিত পরিমাণেই ডিম খাওয়া উচিত। গরমে দিনে দুইটির বেশি ডিম খাবেন না। অতিরিক্ত ডিম খেলে হজমের সমস্যা বাড়তে পারে।

গরমকালে ডিম খেলে দীর্ঘক্ষণ পেট ভর্তি থাকবে। এতে মুখরোচক খাবার খাওয়া থেকেও দূরে থাকতে পারবেন। এতে সহজেই ওজন কমবে। আর দেহে পুষ্টির ঘাটতিও পূরণ হবে। তাই স্বাস্থ্যের কোনও গন্ডগোল না থাকলে রোজ একটি করে ডিম খেতে পারেন।

এস/  আই.কে.জে

চিকিৎসক ডিম প্রোটিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250