বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন?

ঢাকা-৬ আসন থেকে লড়বেন ইশরাক হোসেন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:০৭ অপরাহ্ন, ৩রা নভেম্বর ২০২৫

#

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৬ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন বিএনপির চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন।

আজ সোমবার (৩রা নভেম্বর) বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সংবাদ সম্মেলনে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বিএনপি। এটি সম্ভাব্য তালিকা তবে প্রায় চূড়ান্ত ধরে নিতে হবে।’ 

সংবাদ সম্মেলনে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১, দিনাজপুর–৩ ও বগুড়া–৭ আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। বগুড়া–৬ আসনে প্রার্থী করা হয়েছে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। ঠাকুরগাঁও–১ আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ইশরাক হোসেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250