সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

‘বরবাদ’ সিনেমার আয় ৭ দিনে ২৭ কোটি টাকা ছাড়াল

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৫২ অপরাহ্ন, ৯ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

এবারের ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে বর্তমান সময়ে ঢাকাই সিনেমার সবচেয়ে জনপ্রিয় নায়কদের মধ্যে অন্যতম শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি। 

এখন পর্যন্ত (গতকাল মঙ্গলবার, ৮ই এপ্রিল সন্ধ্যা পর্যন্ত) সারাদেশে কত টাকার টিকেট বিক্রি (গ্রস কালেকশন) হয়েছে, সেই তথ্য জানিয়েছে বরবাদের প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশন।

মুক্তির নবম দিনের হালনাগাদ তথ্য মতে,  সাতদিনে বরবাদ সিনেমার টিকিট বিক্রি থেকে আয়ের পরিমাণ ২৭ কোটি ৪৩ লাখ টাকা।  

এর আগে ২০২৩ সালের ঈদুল আযহায় শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমাটি এক মাসে ২৭ কোটি টাকার টিকিট বিক্রির খবর প্রকাশ করেছিল। মাত্র সাতদিনেই ‘বরবাদ’ সেই সাফল্যে পৌঁছে গেল।

ঈদুল ফিতরে মুক্তির পর নবম দিনেও সিনেপ্লেক্স ও মাল্টিপেক্স মিলিয়ে রাজধানীতে প্রায় ৬৫টি শো চলছে ‘বরবাদ’-এর। মাল্টিপ্লেক্সের বাইরে দেশের ১১২টি সিঙ্গেল স্ক্রিনে দেদারসে ব্যবসা করছে সিনেমাটি। 

মেহেদী হাসান হৃদয় পরিচালিত এ সিনেমায় শাকিব খানের বিপরীত আছেন কলকাতার নায়িকা ইধিকা পাল।

আরো আছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য প্রমুখ। এ ছাড়া আইটেম গান ‘চাঁদমামা’য় পারফর্ম করেছেন কলকাতার  অভিনেত্রী নুসরাত জাহান।

এইচ.এস/


সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250