সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন? *** প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা *** ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায় *** জামায়াতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই: ফরহাদ মজহার *** আদাবরে ভবন দখলচেষ্টা: দেড় বছরে দেড় কোটি টাকা আদায় করেছিল একই দখলদার গ্রুপ *** আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ *** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা *** এমবাপ্পের চোট কতটা গুরুতর *** জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার

প্রিয়জনকে জড়িয়ে ধরার দিন আজ

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪০ পূর্বাহ্ন, ৩রা ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

ভালোবাসার বহিঃপ্রকাশ করতে প্রিয়জনকে জড়িয়ে ধরা হয়। খুব বেশি আনন্দের সময় যেমন আমরা প্রিয়জনকে জড়িয়ে ধরি, আবার কাউকে সান্ত্বনা দিতেও বুকে টেনে নেন অনেকেই। বিশ্বাস, ভালোবাসা, বন্ধুত্ব ও স্নেহের অনুভূতি বাড়াতে সাহায্য করে আলিঙ্গন। আজ কিন্তু প্রিয়জনকে জড়িয়ে ধরার দিন। অর্থাৎ ‘লেটস হাগ ডে’ আজ। ৩রা ডিসেম্বর এ দিবসটি বিশ্বের বিভিন্ন দেশে পালিত হয়। দিবসটি কবে থেকে ও কী কারণে পালন করা শুরু হয় সে বিষয়ে তেমন সুস্পষ্ট কোনো তথ্য পাওয়া যায় না।

তবে জানা গেছে, কেভিন জাবর্নি নামক এক ব্যক্তি এই দিনের পেছনে মাস্টারমাইন্ড ছিলেন। কেভিন জাবর্নি জনসমক্ষে একে অপরের প্রতি স্নেহ দেখাতে লোকদের উৎসাহিত করতেই প্রথম জাতীয় আলিঙ্গন দিবস উদযাপন করেন।

এই দিবসের মূল উদ্দেশ্য হলো, একে অপরের প্রতি স্নেহ-ভালোবাসা প্রদর্শন করা। যা আলিঙ্গনের মাধ্যমে প্রকাশ করা হয়। আলিঙ্গনের অনেক স্বাস্থ্য উপকারিতাও আছে।

আরো পড়ুন : শীতে ভিটামিন ডি পেতে কোন সময় রোদ পোহাবেন?

জানলে অবাক হবেন, বেশ কিছু গবেষণা প্রমাণ করেছে আলিঙ্গন ভালো হরমোন নিঃসরণ বাড়ায়। যা রক্তচাপ ও মানসিক চাপের মাত্রা কমাতে সাহায্য করে।

বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন আলিঙ্গন করার মাধ্যমে সম্পর্কের আরও উন্নতি ঘটে। প্রিয়জনকে জড়িয়ে ধরলে অক্সিটোসিন নামক সুখী হরমোনের নিঃসরণ ঘটে।

ফলে কর্টিসলের (স্ট্রেস হরমোন) মাত্রা কমে যায়। এছাড়া আলিঙ্গন রক্তচাপ, হৃদস্পন্দন, বিষণ্নতা, উদ্বেগ ও হতাশা নিয়ন্ত্রণে সাহায্য করে।

ইন্দোনেশিয়ার মুলাওয়ারম্যান ইউনিভার্সিটির গবেষকরা আবিষ্কার করেছেন, হাগ থেরাপি হতাশাগ্রস্ত কিশোর-কিশোরীদের মানসিকভাবে সুস্থ করতে কার্যকরী ভূমিকা রাখে।

সূত্র: ন্যাশনাল ডে

এস/ আই.কে.জে/ 


জড়িয়ে ধরা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250