বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী *** বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মদিন আজ *** প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, তদন্ত করবে দুদক *** গভর্নরের নিয়োগ হঠাৎ বাতিল করে সমালোচনার মুখে সরকার *** মার্কিন শুল্ক নিয়ে সতর্ক ঢাকা, দেখেশুনে সিদ্ধান্ত *** মব ‘আতঙ্কে’ সরকারি বাসভবন ছাড়তে ‘অনীহা’ সাবেক উপদেষ্টাদের

শাহরুখের কাছে বিশ্বের সবচেয়ে দামি ৫ ঘড়ি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৬ পূর্বাহ্ন, ২রা জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

দীর্ঘ চার বছর পর বড়পর্দায় ফিরেছেন শাহরুখ খান। ‘পাঠান’ এবং ‘জওয়ান’-এর হাত ধরে বক্স অফিসে এক হাজার কোটি টাকার ক্লাবে নাম লিখিয়েছেন বাদশাহ। সম্প্রতি দীপিকার নতুন স্কিন কেয়ার ব্র্যান্ডে প্রচারে হাতে নীল রঙা ঘড়ি পরে শাহরুখের দেখা মিলেছে। 

অন্যদিকে বিলাসবহুল এবং জনপ্রিয় ব্র্যান্ডের ঘড়ি সংগ্রহ করার শখ রয়েছে শাহরুখের। সম্প্রতি শোনা যায়, দীপিকার সঙ্গে ভিডিওতে যে ঘড়িটি অভিনেতার হাতে শোভা পাচ্ছিল তার মূল্য প্রায় পাঁচ কোটি টাকা। আসলে ঘড়ির প্রতি আলাদা ভালোবাসা রয়েছে অভিনেতার। কোটি টাকার উপরে ঘড়ির কালেকশন রয়েছে বলিউডের বাদশার।

অয়েস্টার পারপেচুয়াল সেলিব্রেশন ডায়ালের কালেকশন রয়েছে শাহরুখের। 'সেলিব্রেশন ডায়াল' সবচেয়ে সাম্প্রতিক সংস্করণ, সমস্ত রঙের সমন্বয়ে তৈরি ঘড়িটির দাম ৫ লক্ষ ৬০ হাজার।

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের কাছে যে ঘড়িটি সবচেয়ে বেশি দেখা যায় তা হলো পাটেক ফিলিপ নটিলাস ৫৮১১। সেই অন্যতম বিলাসবহুল ৫৯ লক্ষের ঘড়িটি শাহরুখের সংগ্রহেও রয়েছে। বেশ কয়েকটি অনুষ্ঠানে তাকে ওই ঘড়িটি পরতে দেখা গেছে। 

আরো পড়ুন: প্যালেস্টাইনদের ১০ লাখ ডলার সহায়তা দিলো মার্কিন মডেল বেলা-জিজি

শাহরুখ খানের সংগ্রহে রয়েছে প্রায় দেড় কোটি মূল্যের প্যাটেক ফিলিপ অ্যাডভান্সড রিসার্চ অ্যাকোয়ানট টাইম ট্রাভেল। স্প্রিং সিলিনভার নামে একটি উপাদান থেকে ঘড়িটি তৈরি করা হয়। যা দেখতে অত্যন্ত নিখুঁত এবং অনবদ্য। শুধু দেখনদারি নয়, অত্যাধুনিক ঘড়িটির মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্তের দিন-রাতের সময় ভেসে ওঠে। 

শাহরুখের ঘড়ির প্রতি কতটা আকর্ষণ রয়েছে তা প্যাটেক ফিলিপ অ্যাকোনট ফ্লাইব্যাক ক্রোনোগ্রাফ-এই ঘড়িটি দেখলেই বেশ স্পষ্ট হয়ে যায়। সাদা ও সোনালী রঙের ডায়ালের শাহরুখের এই ঘড়ির দাম প্রায় ৬৪ লক্ষ টাকা। বিভিন্ন অনুষ্ঠানে কিং খানের হাতে ঘড়িটি নজরে এসেছে। ম্যাচিং ডেনিম জিন্সের সঙ্গে গাঢ নীল রঙের ঘড়িটি যেন কিং খানকে আরো আকর্ষণীয় করে তোলে।  এসি/   আই.কে.জে

শাহরুখ ঘড়ি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250