সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন? *** প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা *** ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায় *** জামায়াতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই: ফরহাদ মজহার *** আদাবরে ভবন দখলচেষ্টা: দেড় বছরে দেড় কোটি টাকা আদায় করেছিল একই দখলদার গ্রুপ *** আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ *** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা *** এমবাপ্পের চোট কতটা গুরুতর *** জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার

যৌবন চনমনে রাখতে খান দুধ আর লবঙ্গ!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৯ অপরাহ্ন, ২রা নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

একটা বয়সের পর ত্বকে দেখা দেয় বয়সের ছাপ। বলিরেখা উঁকি দেয় চোখে-মুখে। ত্বক বুড়িয়ে যাওয়ার পাশাপাশি জং ধরে শারীরিক ইচ্ছা বা চাহিদাতেও। তবে হাতের কাছে থাকা কিছু উপাদানের মাধ্যমে দীর্ঘদিন যৌবন ধরে রাখা যায়। 

বলছিলাম লবঙ্গের কথা। এই মসলায় রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টি অক্সিডেন্ট যা রক্তের শর্করাকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ ডায়াবেটিস রোগীদের জন্যও এটি উপকারি। ভিটামিন সি ও জিঙ্কের উৎস লবঙ্গ। এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। সুস্থ থাকতে রোজ ৩-৪টি লবঙ্গ খেতে পারেন। 

শারীরিক চাহিদা বাড়াতে কার্যকরী ভূমিকা রাখে লবঙ্গ। তবে কেবল এটি খেলে হবে না। সঙ্গে খেতে হবে দুধ। তাও আবার নির্দিষ্ট নিয়মে। 

এক গ্লাস দুধে তিন থেকে চারটি লবঙ্গ হালকা গুঁড়ো করে বা পিষে নিয়ে মিশিয়ে নিন। রোজ রাতে খাওয়ার পর দুধ-লবঙ্গের এই মিশ্রণ পান করুন। ব্যাস, এতেই চনমনে থাকবে যৌবন। বয়স ধরে রাখতে পারবেন আপনি। লবঙ্গের সঙ্গে দুধ মিশিয়ে খেলে আরও যেসব উপকার মেলে- 

আরো পড়ুন : সুখময় দাম্পত্য জীবন পেতে যেমন পাত্র-পাত্রী নির্বাচন করবেন

রক্তচাপ নিয়ন্ত্রণ

লবঙ্গ মিশিয়ে দুধ খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। লবঙ্গে থাকা বিভিন্ন উপাদান রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক। তাই উচ্চ রক্তচাপে ভুগলে এই পানীয় পান করতে পারেন। 

হজমে উন্নতি 

যারা কোষ্ঠকাঠিন্য, বদহজম, পেট ব্যথার মতো পেট সংক্রান্ত রোগে ভুগছেন তারা লবঙ্গ মিশিয়ে দুধ পান করতে পারেন। এটি পরিপাকতন্ত্রকে শক্তিশালী করে এবং পেট পরিষ্কার করতে সাহায্য করে।

হাড় ও দাঁত মজবুত 

লবঙ্গে রয়েছে ক্যালসিয়াম। দুধের সঙ্গে মেশালে এর গুণমান বৃদ্ধি পায়। লবঙ্গ মেশালে দুধ খেলে হাড় ও দাঁত মজবুত থাকে। এই পানীয়টি দাঁতের ব্যথা, মাড়ি ফোলা, নিঃশ্বাসে দুর্গন্ধ ইত্যাদি সমস্যা থেকে মুক্তি পেতে খুবই সহায়ক। 

তাৎক্ষণিক শক্তি

লবঙ্গের দুধ পান করলে শরীরে তাৎক্ষণিক শক্তি মেলে। এছাড়াও দূর হয় ক্লান্তি ও অলসতা। এতে রয়েছে ক্যালসিয়াম ও পটাশিয়াম যা শরীরকে নতুন শক্তিতে ভরিয়ে তোলে। 

এস/ আই.কে.জে

যৌবন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250