শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপিকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ *** এখন পর্যন্ত এককভাবে বিএনপি বিজয়ী ১৮৪ আসনে, জোটে ১৮৭ *** বাংলাদেশের নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় চীনা দূতাবাসের অভিনন্দ। *** ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা *** ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ *** তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস *** ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয় *** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী

মিস ইউনিভার্সে প্রথমবার যাচ্ছেন ফিলিস্তিনি সুন্দরী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৯ অপরাহ্ন, ২০শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছেন একজন ফিলিস্তিনি তরুণী। নাদিন আয়ুব নামের ওই তরুণী একজন উদ্যোক্তা ও মডেল। আগামী নভেম্বরে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার আসর বসবে। সেখানে ১৩০টি দেশ ও অঞ্চলের প্রতিযোগীদের মধ্যে ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করবেন তিনি। খবর সিএনএনের।

মিস ইউনিভার্স অর্গানাইজেশন (এমইউও) এ প্রতিযোগিতার আয়োজন করে। সংগঠনটি এক বিবৃতিতে নাদিন আয়ুবের অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, মিস ইউনিভার্স অর্গানাইজেশন গর্বের সঙ্গে সারা বিশ্বের প্রতিনিধিদের স্বাগত জানাচ্ছে। এই প্রতিযোগিতার মাধ্যমে বৈচিত্র্য, সাংস্কৃতিক বিনিময় ও নারীর ক্ষমতায়নকে উদ্‌যাপন করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ‘ফিলিস্তিনের সফল অধিকারকর্মী ও মডেল নাদিন আয়ুব সহনশীলতা ও দৃঢ় সংকল্পের প্রতীক। আমরা তাকে মিস ইউনিভার্স মঞ্চে স্বাগত জানানোর অপেক্ষায় আছি। সেখানে তিনি সগর্বে ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করবেন এবং বিশ্বের প্রতিটি প্রান্ত থেকে আসা প্রতিযোগীদের পাশে দাঁড়াবেন।’

২৭ বছর বয়সী নাদিন আয়ুবের জন্ম ফিলিস্তিনের রামাল্লায়। তিনি একজন স্বীকৃত ফিটনেস ও পুষ্টিবিদ। পড়াশোনা করেছেন সাহিত্য ও মনোবিজ্ঞানে। তার বাবা একজন আইনজীবী, মা শিক্ষক। তিনি বেশির ভাগ সময় ফিলিস্তিন, আমেরিকা ও কানাডায় কাটিয়েছেন। বর্তমানে তিনি রামাল্লা, দুবাই ও আম্মানে থাকেন।

জে.এস/

নাদিন আয়ুব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250