সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাড়ছে হুতিদের হামলা, যুক্তরাষ্ট্রের হুমকির মুখে ইরানের হুঁশিয়ারি *** জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** সাগরে শক্তিশালী হচ্ছে লঘুচাপ, ৬ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস *** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

প্রিসাইডিং অফিসারদের প্রশিক্ষণ দেবে ইসি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:১৮ অপরাহ্ন, ১৪ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং অফিসারদের প্রশিক্ষণ দেবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২২ই জানুয়ারি থেকে এ ট্রেনিং শুরু হবে বলে জানিয়েছে সংস্থাটি।

আজ বুধবার (১৪ই জানুয়ারি) নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ২২শে  জানুয়ারি থেকে প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং অফিসারদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হবে। যা চলবে আগামী ৭ই ফেব্রুয়ারি পর্যন্ত। এ প্রশিক্ষণ কার্যক্রমে ৮ লাখের বেশি কর্মকর্তাদের নির্বাচনি প্রশিক্ষণ দেওয়া হবে।

তফসিল অনুযায়ী, বর্তমানে চলছে প্রার্থিতা চূড়ান্তের কাজ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০শে জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১শে জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২শে জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ই ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোটগ্রহণ করা হবে ১২ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

জে.এস/

ইসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250