রবিবার, ২৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নরসিংদীর গ্রামীণ সৌন্দর্যে মুগ্ধ বিদেশি পর্যটকেরা *** চার কারণে জয়ের পথে ইরান *** যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ *** ব্যবসায়ীর বাড়িতে গুলি করা অস্ত্রধারীদের ‘গাড়িচালক’ গ্রেপ্তার *** খাবার-পানি ছাড়া ভূমধ্যসাগরে ৬ দিন ধরে ভাসমান ২১ বাংলাদেশি উদ্ধার *** স্বপ্ন’র ডেটাবেজ হ্যাক, ঝুঁকির মুখে ৪০ লাখ গ্রাহকের তথ্য *** জ্বালানিমন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বললেন আমির হামজা, পাল্টা মন্তব্য বিএনপির *** ভুয়া ক্লিনিক-নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানাও বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী *** ইসরায়েলি গণহত্যার নিন্দা করায় যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল গিটারিস্ট কমলের *** আমার মিটিংয়ে স্বাধীনতাবিরোধীদের যেন ডাকা না হয়: ফজলুর রহমান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির চাপ বাড়লেও যানজট নেই

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:২৯ অপরাহ্ন, ৫ই জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল ও যাত্রীর চাপ বেড়েছে। তবে মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে কাঁচপুর থেকে মেঘনা সেতুর টোলপ্লাজা ১৪ কিলোমিটার সড়কে কোথাও কোনো যানজট দেখা যায়নি।

আজ বৃহস্পতিবার (৫ই জুন) সকালে মহাসড়কের কাঁচপুর বাসস্ট্যান্ড থেকে মদনপুর, মোগরাপাড়া চৌরাস্তা ও মেঘনা টোলপ্লাজায় এ চিত্র দেখা গেছে।

গতকাল বুধবার (৪ঠা জুন) দিনভর মহাসড়কের এসব পয়েন্টে কোনো যানজট ছিল না। তবে স্বাভাবিক দিনগুলোর তুলনায় যানবাহনের চাপ অনেকটা বেড়েছে। একইসঙ্গে বাস কাউন্টারগুলোতে ঘরমুখী যাত্রীদের চাপ চোখে পড়েছে।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফাঁকা রয়েছে, তবে ঢাকা-সিলেট সড়কে রাস্তায় কাজ করায় গাড়ি একটু ধীরগতিতে যাতায়াত করছে। আমাদের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে। এ ছাড়া সেনাবাহিনীর সদস্যরাও টহলরত অবস্থায় রয়েছেন। মোট ৬০ জন পুলিশ সদস্য মহাসড়কে কাজ করবেন। আশাবাদী, এবার ঈদযাত্রায় মানুষ নির্বিঘ্নে তাদের গন্তব্য পৌঁছাতে পারবেন।’

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মফিজুর রহমান বলেন, ‘আমাদের থানা এলাকা দিয়ে মহাসড়ক থাকায় ঈদে ঘরমুখী মানুষের নিরাপত্তায় টহল বাড়ানো হয়।’

এইচ.এস/

ঈদযাত্রা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250