রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি সরকারে এলে কি দেশে জ্বালানি সংকট বাড়ে, কেন বাড়ে? *** সরকারের ছয় মাসে প্রথম ‘গুমের শিকার’ মিরাজ শেখ: আসলে কী ঘটেছিল, কেন অস্বীকার করছে সরকার? *** সংবিধানের হস্তলেখক স্বাধীনতা পদক পেলেও রচয়িতা ড. কামাল পাননি: রেহমান সোবহান *** কাপ্তাই হ্রদে পানি বেড়ে ডুবে গেছে ঝুলন্ত সেতু, চলাচলে নিষেধাজ্ঞা *** বর্তমান সরকারের সময় গুমের কোনো ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দুর্যোগে বন্ধ নেপালের বিদ্যুৎ সরবরাহ, কমছে না দেশের লোডশেডিং *** ছয় লাখ মানুষের চাকরি হারানোর আশঙ্কা কেন *** গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী *** সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকা নিহত *** তুলিতে আঁকা স্বপ্ন, চোখে জাগরণের আলো: তক্ষশিলায় শিশুদের রঙিন উৎসব

রাজধানীতে ২ মণ গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৬ অপরাহ্ন, ২৯শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে ২ মণেরও বেশি- ৮২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগ। বৃহস্পতিবার (২৮শে মার্চ) বিকেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া অভিযুক্তরা হলেন, মো. শাহিনুল ইসলাম প্রান্ত ও মো. জামাল মিয়া।

শুক্রবার (২৯শে মার্চ)  ডিবি-তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো.আনিচ উদ্দীন এসব তথ্য নিশ্চিত করেছেন।

মো.আনিচ উদ্দীন বলেন, বৃহস্পতিবার বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর থানার বেড়িবাঁধ এলাকার তিন রাস্তার মোড় নুর বিরিয়ানি হাউজের সামনে থেকে ৮২ কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। এ সময় ১টি মোবাইল ও গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

আরও পড়ুন: ইভ্যালির রাসেল-শামীমার বিচার শুরু, পলাতক থাকায় গ্রেফতারি পরোয়ানা

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে গোয়েন্দা কর্মকর্তা বলেন, গ্রেফতার হওয়া অভিযুক্তরা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কাভার্ডভ্যানে করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।

ডিএমপির মোহাম্মদপুর থানায় রুজু করা মামলায় গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।

এসকে/ 

গ্রেফতার মাদক কারবারি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250