রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

তীব্র তাপপ্রবাহে কয়রায় বৃষ্টির প্রার্থনায় নামাজ আদায়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৯ পূর্বাহ্ন, ২৩শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

বৃষ্টির আশায় খুলনার কয়রা উপজেলার মদিনাবাদ হাইস্কুলের মাঠে বিশেষ নামাজ (সালাতুল ইসতিসকার) আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ৯টায় কয়রা উপজেলা ইমাম পরিষদের আয়োজনে মসজিদে আবু বকর সংলগন্ন মদিনাবাদ হাইস্কুলের মাঠে খোলা আকাশের নিচে সালাতুল ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়। বিশেষ এই নামাজে কয়রা উপজেলার বিভিন্ন গ্রামের সর্বস্তরের মুসল্লিরা অংশগ্রহণ করেন।

আরো পড়ুন: এবার পিরোজপুরে বৃষ্টি জন্য ইসতিসকার নামাজ আদায়

ইমাম পরিষদের জয়েন্ট সেক্রেটারি হাফেজ মাওলানা মনিরুজ্জামানের পরিচালনায় নামাজে ইমামতি করেন মাওলানা হাবিবুল্লাহ বাহার। নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. নেয়ামাতুল্লাহ।

এই বিষয়ে ইমাম হাবিবুল্লাহ বাহার গণমাধ্যমকে বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য খুব বিপদে আছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নাত। আর চাওয়াকে আরবিতে সালাতুল ইসতিসকার বলা হয় অর্থাৎ পানির জন্য দোয়া করা।

এইচআ/ 


ইসতিসকার নামাজ মুসল্লি কয়রা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250