রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

এবার পিরোজপুরে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৮ পূর্বাহ্ন, ২৩শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রচণ্ড দাবদাহে বিপর্যস্ত জনজীবন। বৃষ্টি না হওয়ায় নষ্ট হচ্ছে ফসল। তাপমাত্রা ৪৩ ডিগ্রিও ছাড়িয়ে যাচ্ছে কোথাও কোথাও। রোদ ও গরমের তীব্রতার সঙ্গে বাড়ছে মানুষের বিভিন্ন রোগ ও স্বাস্থ্যঝুঁকি। ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক কর্মচঞ্চলতা। এক পশলা বৃষ্টির জন্য হাহাকার করছে সারা দেশের মানুষ।

এমতাবস্থায় বৃষ্টির আশায় সালাতুল ইসতিসকার নামাজ আদায় করেছেন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার পশ্চিম টিকিকাটা গ্রামের বাসিন্দারা। মঙ্গলবার (২৩শে এপ্রিল) ফজরের নামাজের পর খোলা আকাশের নিচে ফাঁকা মাঠে বিশেষ নামাজ অনুষ্ঠিত হয়। ওই নামাজে টিকিকাটা গ্রামসহ আশপাশের গ্রামের শতাধিক মুসল্লি অংশ নেন।

এই বিষয় মঠবাড়িয়া দক্ষিণ বন্দর জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা শাহ জালাল গণমাধ্যমকে বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য খুব বিপদে আছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নাত। আর চাওয়াকে আরবিতে সালাতুল ইসতিসকার বলা হয় অর্থাৎ পানির জন্য দোয়া করা।

আরো পড়ুন: এবার পটুয়াখালীতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ

নামাজে অংশ নেওয়া মঠবাড়িয়া টিকিকাটা এলাকার বাসিন্দা জাকির হোসেন গণমাধ্যমকে বলেন, আমার জীবনে রোদের তাপ এত দেখিনি। ঘরের ভেতরে বা বাইরে কোথাও থাকা যাচ্ছে না। ফ্যানের বাতাসেও কাজ হচ্ছে না। কৃষির ওপর আমাদের এলাকার সবাই নির্ভর করে। ধানের বীজের বয়স বেড়ে তা নষ্ট হয়ে যাচ্ছে। কঠিন সময় অতিক্রম করছি আমরা। বাসার বাইরে কাজ করতে যেতে পারতেছি না।

আরেক মুসল্লি মোহাম্মদ আবুল কালাম গণমাধ্যমকে বলেন, আমরা কৃষিকাজ করে সংসার চালাই। বৃষ্টির কারণে আমরা আমন রোপণ করতে পারছি না। এই গরমে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। তাই বৃষ্টির জন্য আমরা নামাজ আদায় ও দোয়া করলাম। তাছাড়া অনেক দিনমজুর কাজে যেতে পারছেন না।

এইচআ/ 

বৃষ্টিপাত ইসতিসকার নামাজ মুসল্লি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250