শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনাকে ফুলের পাপড়ি দিয়ে ফেরানোর চেষ্টা হচ্ছে: আইনমন্ত্রী *** সড়ক দুর্ঘটনায় এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু *** ইরান যুদ্ধ নিয়ে ফোনে ট্রাম্প-নেতানিয়াহুর তুমুল বাগ্‌বিতণ্ডার খবর *** ‘সময় কার পক্ষে ঘুরবে, কে জানে’—শেখ হাসিনাকে নিয়ে সোনিয়া গান্ধীর বইয়ে মন্তব্য *** সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী *** দেশের পথে প্রধানমন্ত্রী *** সামরিক বিমান পাঠিয়ে শেখ হাসিনাকে ফেরাতে ভারতের শর্ত *** অনলাইন সংবাদমাধ্যমে সরকারি বিজ্ঞাপন দাবি, তথ্য প্রতিমন্ত্রীর বিবেচনার আশ্বাস *** আফ্রিকার সাহিত্য পুরস্কার পাওয়া গল্পটি এআই দিয়ে লেখার প্রমাণ মেলেনি *** ‘সাংবাদিকদের বেঁধে পেটাব, এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব’—ময়মনসিংহে ভূমি নায়েবের হুমকি

জেনিফার অ্যানিস্টনের ইচ্ছা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০১ অপরাহ্ন, ২৪শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

তিন দশকেরও বেশি সময় ধরে অভিনয় জগতে রয়েছেন হলিউড তারকা জেনিফার অ্যানিস্টন। সমৃদ্ধ ক্যারিয়ারে জনপ্রিয় সব টিভি সিরিজসহ ‘উই আর দ্য মিলার্স’ এবং ‘মার্ডার মিস্ট্রি’-এর মতো সিনেমায় কাজ করেছেন। এবার নিজের অন্যরকম এক ইচ্ছার কথা জানালেন এ তারকা অভিনেত্রী। একটি ব্রডওয়ে নাটকে অভিনয়ের ব্যাপারে ইচ্ছা পোষণ করেন এ হলিউড তারকা।

বিনোদন ম্যাগাজিন ‘পিপল’কে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ‘ফ্রেন্ডস’খ্যাত এইঅভিনেত্রী জানান, তিনি ব্রডওয়েতে একটি নাটকে অভিনয় করতে চান। তিনি এও উল্লেখ করেছেন যে, এমন একটি কাজ করার এটাই সঠিক সময়। ১৯৯৪ সালে জনপ্রিয় সিটকম ‘ফ্রেন্ডস’ টিভি সিরিজে র‍্যাচেল গ্রিন চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে অ্যানিস্টন তুমুল পরিচিতি পান। পরবর্তী সময়ে বেশকিছু উল্লেখযোগ্য দর্শকপ্রিয় কাজ উপহার দিয়েছেন তিনি।

‘পিপল’ এর সঙ্গে এক সাক্ষাৎকারে ৫৬ বছর বয়সী অ্যানিস্টন বলেন, ‘আমি অবশ্যই একটি ব্রডওয়ে নাটক করতে চাই। এটি আমার বাকেট লিস্টে আছে। কিন্তু সময় খুঁজে বের করা এবং সঠিক অংশ, সঠিক উপাদান খুঁজে বের করাটাই এখন মুখ্য বিষয়... তবে আমাকে অবশ্যই ব্রডওয়েতে একটি নাটক করতে হবে।’

ছোটবেলা থেকেই অভিনয় জগতের সঙ্গে পরিচিত এ অভিনেত্রী ১৯৬৯ সালে অভিনেতা জন অ্যানিস্টন এবং ন্যান্সি ডাওয়ের ঘরে জন্মগ্রহণ করেন। ব্রডওয়ের বাইরে কিছু প্রযোজনা এবং টেলিভিশন শোতে অভিনয় করার পর অ্যানিস্টন ১৯৯৩ সালে ভৌতিক কমেডি ‘লেপ্রেচাঁ’-তে প্রথমবারের মতো কেন্দ্রীয় চরিত্রে কাজের সুযোগ পান।

বর্তমানে অ্যানিস্টন ড্রামা সিরিজ ‘দ্য মর্নিং শো ৪’-এ অভিনয় করছেন, যা সেপ্টেম্বর মাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এ সিরিজে রিস উইদারস্পুনকেও দেখা যাবে।

হলিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250