রবিবার, ১৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বিস্তারিত তথ্য চেয়ে চিঠি দিলো পররাষ্ট্র মন্ত্রণালয় *** ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর, অসত্য দাবি প্রেস কর্মকর্তার *** সংখ্যালঘু দম্পতি হত্যা: ১১ বছরেও রহস্য উদ্‌ঘাটন করতে পারেনি পুলিশ *** ২০২৬ ব্যালন ডি’অরের আগে ইয়ামালকে ‘বিশ্বসেরা’ বললেন নেইমার *** অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি *** সাংবাদিক আলিফ হত্যার দ্রুত সুষ্ঠু-নিরপেক্ষ-স্বচ্ছ তদন্তের দাবি সম্পাদক পরিষদের *** শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন *** অস্ত্রকাণ্ডে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, ইশরাক হারাতে পারেন প্রতিমন্ত্রীর পদ *** প্রধানমন্ত্রীর নীলফামারী সফর ঘিরে প্রস্তুতি *** লালনের তিরোধান দিবসে ময়মনসিংহে বাউল গানের আসর

উয়েফা নেশনস লিগের কোয়ার্টারেই দেখা যাবে ফাইনালের উত্তাপ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৪ অপরাহ্ন, ১৯শে মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

চলতি সপ্তাহে একরাতেই দু’টি বিশ্বকাপ ফাইনাল আর এক বিশ্বকাপের সেমিফাইনাল লাইন-আপ দেখা যাবে। সেটাও দুই লেগের ম্যাচে। উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনাল ফুটবল ভক্তদের সামনে হাজির করছে এমনই জমজমাট এক ফিক্সচার।

লম্বা ফিক্সচার শেষে এবারের নেশনস লিগে নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন্স হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে পর্তুগাল, ফ্রান্স, জার্মানি ও স্পেন। ওই চার গ্রুপ থেকে রানার্স আপ হয়ে শেষ আটে পা রাখে ক্রোয়েশিয়া, ইতালি, নেদারল্যান্ডস ও ডেনমার্ক। আর তারপরেই ড্র থেকে থেকে দেখা মিলল জমজমাট চার ম্যাচের। 

কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে নেদারল্যান্ডস ও স্পেন মুখোমুখি হবে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলবে ক্রোয়েশিয়া ও ফ্রান্স। কোয়ার্টারের তৃতীয় ম্যাচে ডেনমার্কের মুখোমুখি হবে পর্তুগাল। চতুর্থ ম্যাচে ইতালির বিপক্ষে খেলবে জার্মানি।

আর এখানেই দেখা হয়ে যাবে দুই বিশ্বকাপ ফাইনাল লাইন-আপের। ২০১০ বিশ্বকাপের সেরার লড়াইয়ে ছিল স্পেন ও নেদারল্যান্ডস। ২০১৮ বিশ্বকাপ ফাইনালের লড়াইয়ে ছিল ফ্রান্স ও ক্রোয়েশিয়া। এ ছাড়া ইতালি ও জার্মানির ম্যাচেও মিশে আছে উন্মাদনা। ২০০৬ সালের বিশ্বকাপ সেমিফাইনালে দেখা হয়েছিল দুই দলের। 

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২০শে মার্চ) দিবাগত রাতে মাঠে গড়াবে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ। আর রোববার (২৩শে মার্চ) রাতে মাঠে গড়াবে দ্বিতীয় লেগের খেলা। 

আরএইচ/

নেশন্স লিগের কোয়ার্টার ফাইনাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250