মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

সালমান-আমির যা পারেননি, করে দেখালেন রণবীর সিং

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৮ অপরাহ্ন, ১৬ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা রণবীর সিংয়ের সিনেমা 'ধুরন্ধর' মুক্তি পেয়েছে। এ সিনেমায় এমন বিস্ময়কর কিছু কাজ করেছেন, যা বলিউডের অনেক বড় বড় সুপারস্টারের সিনেমা করতে পারেনি। এমনকি দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের সিনেমা পুষ্পা-২-এর রেকর্ডও ভেঙে দিয়েছে 'ধুরন্ধর'। 

পুষ্পা-২ বক্স অফিসে যে ভূমিকম্প নিয়ে এসেছিল, তা মনে হয়েছিল যে সম্ভবত কেউ সেই সিনেমার রেকর্ড ভাঙতে পারবে না। কিন্তু রণবীর সিংয়ের 'ধুরন্ধর' সিনেমাটি সেটিকেও পেছনে ফেলে দিয়েছে। রোববার (১৪ই ডিসেম্বর) আদিত্য ধর পরিচালিত 'ধুরন্ধর' সিনেমার গ্রাফ উঠে গেল এবং ভেঙে দিল পুষ্পা ২-এর রেকর্ড। 

ভারতীয় বক্স অফিসে আল্লু অর্জুনের সিনেমা পুষ্পা ২-এর সংগ্রহের কথা বলতে গেলে, দ্বিতীয় রোববার ৫৪ কোটি টাকার ব্যবসা করেছিল। কিন্তু 'ধুরন্ধর' দ্বিতীয় রোববার ৫৮ কোটি টাকার ব্যবসা করেছে, যা এর আগে সালমান খান ও আমির খানের মতো বড় সুপারস্টারের সিনেমা মুক্তি পেলেও সেই রেকর্ড ভাঙতে পারেনি। আর রণবীর সিংয়ের 'ধুরন্ধর' আয়ের ক্ষেত্রে সেই কাজটিই করেছে, যা কেউ আশা করেনি। এ সিনেমাটি এখন এক নম্বরে রয়েছে।

'ধুরন্ধর' সিনেমা শুধু ভারতের প্রেক্ষাগৃহে ১০ দিনে ৩৫১.৬১ কোটি টাকা আয় করেছে। অভিনেতা সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, অক্ষয় খান্না ও আর মাধবন অভিনীত এ সিনেমাটি প্রথম সিনেমা হয়ে উঠেছে। দ্বিতীয় সপ্তাহান্তে সিনেমার মোট সংগ্রহ ১১১ কোটি রুপি হয়েছে। ভক্তদের পাশাপাশি বাণিজ্য বিশেষজ্ঞরা ভবিষ্যদ্বাণী করছেন যে, সিনেমাটি শিগগির ৫০০ কোটির ক্লাবে যোগ দেবে। বলিউডে বড় কোনো সিনেমা মুক্তি না থাকায় এটি বড়দিন এবং নববর্ষের ছুটির সম্পূর্ণ সুবিধা পাবে বলে আশা করা হচ্ছে।

জে.এস/

বলিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250