শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপিকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ *** এখন পর্যন্ত এককভাবে বিএনপি বিজয়ী ১৮৪ আসনে, জোটে ১৮৭ *** বাংলাদেশের নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় চীনা দূতাবাসের অভিনন্দ। *** ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা *** ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ *** তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস *** ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয় *** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী

ভারতে ‘আই লাভ মোদি’ বলা গেলেও ‘আই লাভ মুহাম্মদ (সা.)’ বলা যায় না: ওয়াইসি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৯ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারতের হায়দরাবাদ থেকে নির্বাচিত লোকসভার সদস্য এবং অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) সভাপতি আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন, এ দেশে ‘আই লাভ মোদি’ বলা সম্ভব, কিন্তু ‘আই লাভ মুহাম্মদ (সা.)’ বলা সম্ভব নয়।

হায়দরাবাদে এক জনসভায় বক্তৃতাকালে ওয়াইসি বলেন, ‘দেশের আইন এমনভাবে তৈরি করা হয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করা সম্ভব, কিন্তু মহানবী মুহাম্মদ (সা.)–এর নয়।’ খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।

ওয়াইসি গত ২৬শে সেপ্টেম্বর বেরেলিতে ঘটা সংঘর্ষের কথা উল্লেখ করছিলেন। সেখানে জুমার নামাজের পর ‘আই লাভ মুহাম্মদ (সা.)’ লেখা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে অংশ নেওয়া লোকজনকে পুলিশ বাধা দিয়েছিল। বেশির ভাগ মানুষ ছত্রভঙ্গ হয়ে গেলেও অভিযোগ রয়েছে, ভিড়ের মধ্যে থাকা কিছু লোক পাথর ছুড়েছিল, স্লোগান দিয়েছিল এবং গুলি চালিয়েছিল।

ওই সহিংসতার ঘটনায় ৮০ জনের বেশি লোককে আটক করা হয়েছে। তাদের মধ্যে ইত্তেহাদ-ই-মিল্লাত কাউন্সিলের (আইএমসি) প্রধান মাওলানা তকির খান এবং তার কিছু সহযোগীও রয়েছেন। তারা পুলিশের সঙ্গে কথিত ‘শুটআউটে’ আহত হয়েছিলেন।

এ বিতর্ক নিয়ে ওয়াইসি আরও বলেন, ‘সম্ভল মসজিদ নিয়ে একটি মামলা চলছে। আমাদের মসজিদগুলো কেড়ে নেওয়া হচ্ছে। এ দেশে একজন “আই লাভ মোদি” বলতে পারেন, কিন্তু “আই লাভ মুহাম্মদ (সা.)” বলতে পারেন না। আপনারা এ দেশকে কোথায় নিয়ে যাচ্ছেন? যদি কেউ “আই লাভ মোদি” বলে পোস্টার লাগায়, সবাই খুশি হয়। কিন্তু যদি কেউ “আই লাভ মুহাম্মদ (সা.)” বলে, তাহলে তাতে আপত্তি জানানো হয়।’

এআইএমআইএম নেতা বলেন, তিনি ‘মুহাম্মদ (সা.)–এর কারণেই’ একজন মুসলমান। তিনি আরও বলেন, ‘আপনারা কী করতে চান? দেশের স্বাধীনতায় অংশগ্রহণকারী ১৭ কোটি ভারতীয় মুসলিমের জন্য তার (নবী) ঊর্ধ্বে আর কিছু নেই। আমরা হিংসার নিন্দা করি। কিন্তু এমনটা হওয়া উচিত নয় যে যারা নবীর নামকে ঊর্ধ্বে তুলে ধরে, আপনি তাদেরই নিন্দা করছেন।’

ওয়াইসি যোগ করেন, ‘আমি এমন ভিডিও দেখছি, যেখানে পুলিশ লাঠিপেটা করছে আর কিছু লোক পুলিশের ওপর ফুলের পাপড়ি বর্ষণ করছে। এরা কারা?’

জে.এস/

আসাদউদ্দিন ওয়াইসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250