বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

ফিট থাকতে বলিউড নায়িকাদের গোপন পানীয়

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫১ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

শরীর সুস্থ রাখতে ও ওজন নিয়ন্ত্রণে জীবনধারায় পরিবর্তনের বিকল্প নেই। শরীরের জন্য খুবই উপকারী এই পানীয়, যা তৈরি করা হয় বিভিন্ন ভেষজ, ফল ও সবজি দিয়ে। ডিটক্স ওয়াটার স্বাস্থ্য ভালো রাখার পাশাপাশি ক্ষুধা নিয়ন্ত্রণ করতে পারে। আর এ কারণে আরও দ্রুত ওজন কমানো যায়। কমবেশি অনেক তারকাই ওজন নিয়ন্ত্রণে রাখতে পান করেন বিশেষ সব ডিটক্স ওয়াটার। চলুন তবে জেনে নেওয়া যাক বলিউড নায়িকাদের মধ্যে কে কোন পানীয় পান করেন ফিট থাকতে-

তাপসী পান্নু

বিলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু। তার অভিনয় ও সৌন্দর্যে মুগ্ধ ভক্তকূল। ফিট থাকতে এই অভিনেত্রী পান করেন বিশেষ এক পানীয়। যা তৈরি করা হয় আপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদার, মেথি, হলুদ ও আদা দিয়ে। ফ্যাট বার্নিংয়ের পাওয়ার হাউজ হলো এই পানীয় বলে জানান তাপসী।

শিল্পা শেঠি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠির মেদহীন শরীর দেখে সবার মতো আপনিও নিশ্চয়ই মুগ্ধ! এই অভিনেত্রী তার ফিটনেস ধরে রাখতে পান করেন সিসিএফ পানীয়।

আরও পড়ুন: আবারও বিয়ে করলেন সানাই

যা খেয়ে ফিট কৃতি শ্যানন

জিরা-মৌরি দিয়ে তৈরি করা হয় এই ডিটক্স ওয়াটার। এসব মসলায় থাকা পুষ্টিগুণ শারীরিক বিভিন্ন সমস্যার সমাধান করে এমনকি ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে। আবার ত্বক ও হজম সংক্রান্ত বিভিন্ন সমস্যাও মেটায়।

সারা আলি খান

অতিরিক্ত ওজন ঝরিয়ে তবেই বলিউডে পা রাখেন সিম্বাখ্যাত অভিনেত্রী সারা আলি খান। এরই মধ্যে তার দর্শকপ্রিয়তা আকাশ ছুঁয়েছে। এই অভিনেত্রী ওজন নিয়ন্ত্রণে রাখতে ফ্যাট বার্নিং এক পানীয় পান করেন।

যা তিনি তৈরি করেন কাঁচা হলুদ, পালং শাক ও হালকা গরম পানি দিয়ে। এমনকি সকালে ঘুম থেকে উঠেই তিনি এক টেবিল চামচ আপেল সিডার ভিনেগারের সঙ্গে হালকা গরম পানি মিশিয়ে পান করেন।

ভূমি পেডনেকার

একসময় অতিরিক্ত ওজনে ভুগছিলেন এই গুণী অভিনেত্রী। বলিউডে অতিরিক্ত ওজন নিয়ে পদার্পণ করলেও পরবর্তী সময়ে তিনি দেখিয়ে দিয়েছেন আসলে ওজন কমানো কোনো ব্যাপারই নয়!

বিভিন্ন সাক্ষাৎকারে এই অভিনেত্রী জানিয়েছেন, সঠিক খাদ্যাভ্যাস ও শরীরচর্চার পাশাপাশি আরও যে জিনিস তাকে ওজন কমাতে সাহায্য করেছে তা হলো ডিটক্স ওয়াটার। যা তিনি তৈরি করেন শসা, পুদিনা পাতা ও লেবু দিয়ে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এসি/কেবি

বলিউড নায়িকা গোপন পানীয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250