বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, তদন্ত করবে দুদক *** গভর্নরের নিয়োগ হঠাৎ বাতিল করে সমালোচনার মুখে সরকার *** মার্কিন শুল্ক নিয়ে সতর্ক ঢাকা, দেখেশুনে সিদ্ধান্ত *** মব ‘আতঙ্কে’ সরকারি বাসভবন ছাড়তে ‘অনীহা’ সাবেক উপদেষ্টাদের *** জাপান যাবেন ড. মুহাম্মদ ইউনূস, চলতি মাসেই যমুনা ছাড়বেন *** গভর্নর বদল নিয়ে দিনভর যা হলো *** ‘মবের মাধ্যমে হত্যাকাণ্ডগুলোর জন্য ইউনূস সরকার দায়ী’ *** দ্য হান্ড্রেডে ভারত-পাকিস্তান ‘ঝামেলা’ নিয়ে মুখ খুলল ইংল্যান্ড *** বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর যৌন কেলেঙ্কারিতে তোলপাড় ইতালি *** সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

আবারও বিয়ে করলেন সানাই

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২০ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

আবারও বিয়ে করেছেন তথাকথিত চিত্রনায়িকা সানাই মাহবুব। রোববার (২২শে সেপ্টেম্বর) পারিবারিকভাবে তার বিবাহ সম্পন্ন হয়েছে। সানাইয়ের নতুন স্বামীর নাম সোহেল এফ খান। তিনি সুইডেন প্রবাসী ব্যবসায়ী। দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে।

বিয়ের খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সানাই নিজেই।

তিনি বলেন, ‘সোহেলের বাড়ি কুমিল্লা। গত এক বছর ধরে আমাদের চেনা-জানা। তবে এটা ঠিক প্রেম না। পরিচয়ের পর আমাদের মধ্যে ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়। নিয়মিত যোগাযোগ এবং দেখা হতো। একটা পর্যায়ে আমরা বিয়ের সিদ্ধান্ত নিই। দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়াভাবে আমাদের বিয়ে হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

সানাইয়ের এই বিয়ের পাশাপাশি আলোচনার তুঙ্গে দেনমোহরের পরিমাণ। সেই অঙ্কটা জানলে আঁতকে উঠবেন যে কেউ। ১ কোটি ১ লাখ ১ টাকা দেনমোহরে এই বিয়েটা করেছেন সানাই। এ সংক্রান্ত একটি নিউজ তিনি ফেসবুকে শেয়ারও দিয়েছেন।

এর আগে ২০২২ সালের ২৭শে মার্চ আবু সালেহ মুসা নামে এক ব্যাংকারকে বিয়ে করেছিলেন আলোচিত এই মডেল-অভিনেত্রী। তবে সেই বিয়ে বেশিদিন টিকেনি। এক বছরের মাথায় তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর সানাই চাকরিতে মন দেন। অনেক দিন ধরেই কাজে অনিয়মিত তিনি।

ওআ/কেবি

সানাই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250