শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সময় কার পক্ষে ঘুরবে, কে জানে’—শেখ হাসিনাকে নিয়ে সোনিয়া গান্ধীর বইয়ে মন্তব্য *** সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী *** দেশের পথে প্রধানমন্ত্রী *** সামরিক বিমান পাঠিয়ে শেখ হাসিনাকে ফেরাতে ভারতের শর্ত *** অনলাইন সংবাদমাধ্যমে সরকারি বিজ্ঞাপন দাবি, তথ্য প্রতিমন্ত্রীর বিবেচনার আশ্বাস *** আফ্রিকার সাহিত্য পুরস্কার পাওয়া গল্পটি এআই দিয়ে লেখার প্রমাণ মেলেনি *** ‘সাংবাদিকদের বেঁধে পেটাব, এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব’—ময়মনসিংহে ভূমি নায়েবের হুমকি *** হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই *** ইন্দিরার সঙ্গে বিচ্ছেদ চেয়েছিলেন ফিরোজ গান্ধী, কেন তাদের দূরত্ব তৈরি হয়েছিল *** আধঘণ্টায় কি কেয়ামত হয়ে যাবে, কথা বলতে থাকায় নাহিদকে স্পিকার

করোনার প্রভাবে ছোট হচ্ছে পুরুষাঙ্গের আকার!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৪ অপরাহ্ন, ৭ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

শুধু শ্বাসযন্ত্র নয়, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ধাক্কায় শরীরের অন্যান্য অঙ্গেরও মারাত্মক ক্ষতি হয় বলে দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলেন বিশেষজ্ঞরা। এবার সেই তালিকায় যুক্ত হলো পুরুষদের যৌনাঙ্গ। করোনায় আক্রান্ত হওয়ার পরবর্তী সময়ে এক আমেরিকান যুবকের শরীরে দেখা গেছে, তার পুরুষাঙ্গের দৈর্ঘ্য কমে যাওয়ার উপসর্গ আর এ সংক্রান্ত গবেষণাতে চক্ষু চরকগাছ গবেষকদের!

বছর তিরিশের বিষমকামী ওই আমেরিকার নাগরিক দীর্ঘদিন ধরে ভুগেছেন করোনায়। শেষ পর্যন্ত কোভিড-১৯ জয় করে তিনি ছাড়া পান হাসপাতাল থেকে। করোনা মুক্ত হওয়ার অনেকদিন পর সংশ্লিষ্ট ব্যক্তি হঠাৎ খেয়াল করেন যে, তিনি লিঙ্গ শিথিলতার শিকার। তার পুরুষাঙ্গ আগের মতো শক্ত হয় না। বেশ কিছুদিন চিকিৎসা করার পর লিঙ্গ শিথিলতার সমস্যা দূর হলেও যুবকের দাবি, প্রায় দেড় ইঞ্চি কমে গেছে তার লিঙ্গের দৈর্ঘ্য। অর্থাৎ, আকারে আগের তুলনায় ছোট হয়ে গেছে পুরুষাঙ্গ।

যুবকের আরও দাবি চিকিৎসকরা তাকে বলেছেন, তার পুরুষাঙ্গের সংবহনতন্ত্রের স্থায়ী ক্ষতির ফলে ঘটেছে এমন ঘটনা। চিকিৎসকদের আশঙ্কা এ ক্ষতি চিরস্থায়ীও হতে পারে। আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। 

সম্প্রতি ‘ইউনিভার্সিটি কলেজ লন্ডনের’ করা একটি গবেষণায় স্পষ্ট হয়েছে এ ঘটনার কারণ। ৩৪০০ জনের উপর করা এ গবেষণা বলছে, অংশগ্রহণকারীদের মধ্যে প্রায় দু’শো জনের লিঙ্গ শিথিলতার সমস্যা দেখা দিয়েছে কোভিড আক্রান্ত হওয়ার পর। তাদের পুরুষাঙ্গ যৌন মিলনের সময় যথাযথভাবে শক্ত হয় না। 

পুরুষের স্বাস্থ্য সংক্রান্ত  বিজ্ঞান বিষয়ক পত্রিকাতে প্রকাশিত একটি গবেষণা পত্রেও একই দাবি করা হয়েছে বিজ্ঞানীদের তরফ থেকে। তাদের বক্তব্য, কোভিডের ফলে ক্ষতিগ্রস্থ হতে পারে এন্ডোথেলিয়াল কোষ। আর জন্যই দেখা দিতে পারে লিঙ্গ শিথিলতা।

বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ঘটনা যৌন জীবনে তো বটেই, নেতিবাচক প্রভাব ফেলে আক্রান্তের মানসিক স্বাস্থ্যের উপরেও। তবে শুধু লিঙ্গ শিথিলতাই নয়, অনিচ্ছাকৃতভাবে পুরুষাঙ্গ একটানা দৃঢ়-শক্ত হয়ে থাকার ঘটনাও কোভিড পরবর্তী সময়ে বিরল নয়। বিজ্ঞানের ভাষায় এ উপসর্গকে বলা হয় ‘প্রায়াপিজম’।

এইচ.এস/

যৌনতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250