মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জামায়াত আমিরের সঙ্গে ইইউ’র প্রধান পর্যবেক্ষকের সাক্ষাৎ *** বিসিবির চাওয়া পূরণ করল আইসিসি *** জামায়াতের ভোটের প্রচারের সময় টাকা দিলেন আইনজীবী শাহরিয়ার, ভিডিও ভাইরাল *** বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমল ১ শতাংশ *** ‘আনোয়ার হোসেন মঞ্জু—দ্য মিডিয়া বস’ *** ভোট বর্জন করলেন আওয়ামী লীগের কারাবন্দী সাবেক এমপি আসাদ ও এনামুল *** জামায়াতকে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে: মির্জা ফখরুল *** সরকার গঠন করলে ফজর নামাজ পড়েই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব: জামায়াত আমির *** রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা: তারেক রহমান *** দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত: জামায়াত প্রার্থী

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল ১৪ই নভেম্বর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৮ অপরাহ্ন, ৭ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ বা উত্তরপত্র চ্যালেঞ্জের ফলাফল আগামী ১৪ই নভেম্বর প্রকাশ করা হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

ঢাকা বোর্ড সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমের খবরে বলা হয়, এক লাখ দুই হাজার ৯৭৫ জন শিক্ষার্থী এক লাখ ৮০ হাজার ৬০টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন। গত ১৬ই অক্টোবর থেকে ২২শে অক্টোবর পর্যন্ত এসএমএসের মাধ্যমে তারা এ আবেদন করেন। পুনর্নিরীক্ষণ আবেদনে বিষয়ভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি ইংরেজি বিষয়ে শিক্ষার্থীরা পুনরায় নিরীক্ষণের আবেদন করেছেন। এ বিষয়ে ৩৮ হাজার ৬২৭টি আবেদন জমা পড়েছে। এরপর রয়েছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি); এ বিষয়ে ২৩ হাজার ৫০৬টি আবেদন পড়েছে। তাছাড়া বাংলায় ২২ হাজার ৬৫টি, পদার্থ বিজ্ঞানে ১০ হাজার ৬৪০টি, হিসাব বিজ্ঞানে ৪ হাজার ১৩১টি এবং যুক্তিবিদ্যার ৪ হাজার ৬টি আবেদন পড়েছে। 

বোর্ড সূত্র জানায়, আবেদন করা শিক্ষার্থীদের উত্তরপত্রগুলো পুনর্নিরীক্ষণ করে ফলে পরিবর্তন এলে তা নতুন করে প্রকাশ করা হবে। ফল প্রকাশের একমাসের মধ্যেই সাধারণত পুনর্নিরীক্ষণের আবেদনের নিষ্পত্তি করতে হয়। সে হিসেবে আগামী ১৩ বা ১৪ই নভেম্বরের মধ্যে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই কোর্সে ভর্তির সময় বাড়লো

জানা গেছে, পুনর্নিরীক্ষণে একজন শিক্ষার্থীর উত্তরপত্র নতুন করে আবার মূল্যায়ন করা হয় না। আবেদন করা উত্তরপত্রের চারটি বিষয় দেখা হয়। সেগুলো হলো- উত্তরপত্রের সব প্রশ্নের সঠিকভাবে নম্বর দেওয়া হয়েছে কি না, প্রাপ্ত নম্বর গণনা ঠিক রয়েছে কি না, প্রাপ্ত নম্বর ওএমআর শিটে তোলা হয়েছে কি না এবং প্রাপ্ত নম্বর অনুযায়ী ওএমআর শিটের বৃত্ত ভরাট করা হয়েছে কি না। এ চারটি জায়গায় কোনো ভুল হলে তা সংশোধন করে নতুন করে ফল প্রকাশ করা হয়।

গত ১৫ই অক্টোবর চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেন ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন শিক্ষার্থী। পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৩১ হাজার ৫৮ জন। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পাস করেন ১০ লাখ ৩৫ হাজার ৩০৯ জন। ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। সারাদেশে জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন।

এসি/কেবি

পুনর্নিরীক্ষণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250