রবিবার, ২৯শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** স্পিকারের পাকিস্তান সফরের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ১৮২ নাগরিকের বিবৃতি *** ফারজানা রূপা ও শাকিল আহমেদকে মুক্তির আহ্বান জাতিসংঘের *** নেত্রকোনায় সাবেক এমপিরসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে অগ্নিসংযোগ *** চট্টগ্রাম রেলস্টেশনে ঢাকা মেইল ট্রেনের বগিতে আগুন *** পদ্মা সেতু হয়ে সাতক্ষীরা-ঢাকা বাস চলাচল বন্ধ *** প্যারোল পেলেন না মা, মৃত সন্তান জেলগেটে! *** বিভিন্ন স্থানে আগুন, পেট্রলবোমা, সারা দেশে আরও গ্রেপ্তার ৩৮৬ *** আওয়ামী লীগ-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, যোগ দেন বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরাও *** ডিসেম্বরে ঢাকা সফর স্থগিত করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী *** শেখ হাসিনার ফেরার ‘শর্তে’ রাজি না হলে তারেক সরকারকে ‘একঘরে’ করবে ভারত!

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে সুনীতা বললেন, ‘গোবিন্দ শুধু আমার’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩২ পূর্বাহ্ন, ২৯শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার বিবাহবিচ্ছেদ নিয়ে কয়েকদিন ধরেই নানা গুঞ্জন ছড়াচ্ছিল। যদিও তারা প্রকাশ্যে কেউ কোনো কথা বলেননি। এবার একসঙ্গে মন্দিরে উপস্থিত হয়ে সেই সব খবর উড়িয়ে দিলেন এই দম্পতি। খবর হিন্দুস্তান টাইমসের।

সংবাদমাধ্যমের সামনে সুনীতা স্পষ্ট জানিয়ে দিলেন, তাকে স্বামীর থেকে আলাদা করার ক্ষমতা কারও নেই। সেই সঙ্গে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। সুনীতা বলেন, 'সাহস থাকলে কেউ আমাদের আলাদা করে দেখাক! আমার স্বামী শুধুই আমার। গোবিন্দ শুধু আমার।'

দাম্পত্য জীবনে ৩৭ বছরের পার করছেন গোবিন্দ-সুনীতা। কিছুদিন আগে শোনা গিয়েছিল, সুনীতা নাকি গত ডিসেম্বরেই বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন এবং অভিনেতার বিরুদ্ধে প্রতারণা ও পারিবারিক নির্যাতনের অভিযোগ তুলেছেন।

তবে বুধবার (২৭শে আগস্ট) সুনীতা ক্ষোভ প্রকাশ করে বলেন, 'আজ সবার গালে চড় পড়েছে আমাদের একসঙ্গে দেখে। যদি আমাদের মধ্যে কোনো সমস্যা থাকত, আমরা কি এভাবে একসঙ্গে প্রকাশ্যে আসতাম?'

গোবিন্দ-সুনীতার মেয়ে টিনা আহুজাও সম্প্রতি একই প্রতিক্রিয়া জানিয়েছেন। হিন্দুস্থান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে টিনা স্পষ্টভাবে জানান-এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য।

টিনা বলেন, ‘মা-বাবাকে নিয়ে কয়েকদিন হল যা শুনছেন, সবই গুজব। আমি এসবের দিকে কোনো মনোযোগ দিই না। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি, কারণ, আমার একটি সুন্দর পরিবার আছে। মিডিয়া, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা, উদ্বেগ আর সমর্থনের জন্য আমি সত্যিই কৃতজ্ঞ।’

জে.এস/

বলিউড অভিনেতা গোবিন্দ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250