শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দাড়ি কামানোর মাধ্যমে পুরুষেরা ‘নারীদের মতো হওয়ার চেষ্টা’ করছেন! *** গোপনে জবাই করা ঘোড়ার ৪০০ কেজি মাংস জব্দ, দুজনের জেল-জরিমানা *** আসিফ নজরুল এভাবে মিথ্যা বলবেন, এটা আসলে মানতে পারছি না: সালাহউদ্দিন *** তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ *** একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার *** ‘খুলনা, বরিশাল, রাজশাহীকে আওয়ামী লীগের সরকার বিদেশের মতো বানিয়েছে’ *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন *** বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানালেন ট্রাম্প *** মৌলবাদ সামাল দিতে আওয়ামী লীগকে ছাড় দেবে বিএনপি: বদিউর রহমান *** রমজানের প্রথম দিনেই ২০ টাকা হালি লেবুর দাম বেড়ে ১২০

পাপারাজ্জিদের দেখে চোখ বড় করলেন জয়া, যা বললেন করণ জোহর

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৪ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

#

ফাইল ছবি

বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চনের সঙ্গে পাপারাজ্জিদের সম্পর্ক আদায় কাঁচকলা। আর তাদের দেখলেই মেজাজ হারানো অভিনেত্রীর কাছে অতিসাধারণ একটি বিষয়। এ কথা এতদিনে কারুর অজানা নয়। পাপারাজ্জিরা হরহামেশাই তার চোখের বালি। তাদের শাপশাপান্ত করতে পিছপা হন না জয়া, তেড়ে গেছেন অতীতে।

এর আগে পাপারাজ্জিদের পোশাক নিয়ে কটূক্তি করেছিলেন বচ্চনপত্নী। ‘নোংরা প্যান্ট’ বিতর্কের রেশ কাটতে না কাটতেই সম্প্রতি মুম্বাইয়ের এক ইভেন্টে আবার ক্যামেরার ফ্ল্যাশ দেখে চোখ পাকালেন এ বর্ষীয়ান অভিনেত্রী। 

জয়া বচ্চন ও পরিচালক করণ জোহরকে মুম্বাইয়ের এক ইভেন্টে বেশ নিবিড়ভাবে আড্ডা দিতে দেখা যায়। আর সেই আড্ডার মুহূর্ত নির্দ্বিধায় উঠে এলো ক্যামেরায়। একটি রেড কার্পেট ইভেন্টে জয়া বচ্চন আর করণ জোহর যখন কথা বলছিলেন, পাপারাজ্জিরা অনবরত তাদের ছবি ক্লিক করতে থাকেন। সাধারণত এমন অবস্থায় জয়া ‘ডোন্ট ডু দিস’ বলে ধমক দেন। কিন্তু এদিন করণের উপস্থিতিতে তিনি কিছুটা শান্ত মেজাজেই ছিলেন। যদিও মাঝে একবার ক্যামেরার দিকে তাকিয়ে তার সেই পরিচিত ‘তীক্ষ্ণ’ দৃষ্টি দিয়েছিলেন।

এবার জয়া বচ্চনের সেই চাহনি দেখে যখন পাপারাজ্জিরা কিছুটা ঘাবড়ে যান, ঠিক তখনই আসরে নামেন করণ জোহর। পাপারাজ্জিদের দিকে তাকিয়ে মজা করে তিনি বলেন, 'আরে! উনি কিন্তু আমার সঙ্গে কথা বলছে! মানে আমার কারণেই ও এখন একটু কথা বলছে (মিষ্টিভাবে), নয়তো এতক্ষণে কী হতো ভাবুন!’ 

পরিচালকের এই ‘সেলফ-রোস্ট’ শুনে খোদ জয়া বচ্চনও নিজের হাসি চেপে রাখতে পারেননি। তার এমন মন্তব্যের মূল সুর ছিল— জয়া বচ্চন যে আজ ক্যামেরার সামনে দাঁড়িয়ে গল্প করছেন বা শান্ত আছেন, তার পুরো ক্রেডিট পরিচালকের। হাসতে হাসতে করণ বলেন, আমার জন্য আজ মানুষটা একটু কথা বলছেন। 

সামাজিক মাধ্যমে এ বর্ষীয়ান অভিনেত্রীর ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনরা মজায় নিয়েছেন। এক নেটিজেন লিখেছেন— একমাত্র করণ জোহরই পারেন জয়া ম্যামের মেজাজ সামলাতে। আরেক নেটিজেন লিখেছেন— করণ আর জয়াকে একসঙ্গে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-র পর আবার এভাবে দেখে ভালো লাগছে। 

কিন্তু করণ জোহর সিন থেকে আউট হতেই স্বমহিমায় জয়া বচ্চন। পাপারাজ্জিরা তার ছবি তুলতে গেলে আবার তেড়ে আসেন। সটান জয়া বলেন, ‘এনাফ’ (অনেক হয়েছে)। 

জে.এস/

জয়া বচ্চন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250