সোমবার, ২রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে হামলার জন্য ট্রাম্পকে উসকানির অভিযোগ অস্বীকার করল সৌদি আরব *** সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম *** ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে: প্রণয় ভার্মা *** সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি *** সাবেক উপদেষ্টাকে বিমানবন্দরে হয়রানির অভিযোগ *** ড. ইউনূস কি মবের ভয়ে ‘কঠোর নিরাপত্তা বেষ্টনীতে’ থাকবেন? *** ইরানে খোমেনির ভাস্কর্য উপড়ে ফেলল উত্তেজিত জনতা *** রাশিয়ায় খামেনিকে অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে: পুতিন *** ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প *** ইসলামি প্রজাতন্ত্র ফেলে দেওয়ার আহ্বান রেজা পাহলভির

জুলাই-আগস্ট গণহত্যা

মিরপুর জোনের সাবেক ডিসি জসিম গ্রেফতার, নেওয়া হচ্ছে ট্রাইব্যুনালে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৪৩ পূর্বাহ্ন, ৩০শে অক্টোবর ২০২৪

#

ছবি - সংগৃহীত

জুলাই-আগস্ট গণহত্যায় পরোয়ানাভুক্ত আসামি পুলিশের মিরপুর জোনের সাবেক ডিসি (পুলিশ সুপার) জসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। তাকে রংপুর থেকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে। বুধবার (৩০শে অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন জসিম উদ্দিনের আইনজীবী কাজী ইলিয়াসুর রহমান।

জানা যায়, জসিম উদ্দিনকে রংপুর থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হচ্ছে। নতুন করে ট্রাইব্যুনাল গঠনের পর এই প্রথম কোনো আসামিকে হাজির করা হচ্ছে।

এ বিষয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান বলেন, জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে পরোয়ানাভুক্ত প্রথম আসামি হিসেবে  জসিম উদ্দিনকে আজ ১২টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। তার বিরুদ্ধে ১৫০ জন মানুষকে হত্যার অভিযোগ রয়েছে।

এর আগে গত ১৩ই আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে মো. জসিম উদ্দিনকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়।

আই.কে.জে/

ট্রাইব্যুনাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250