রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস *** ছারপোকা নির্মূলের সহজ সমাধান আবিষ্কার করলেন বিজ্ঞানীরা *** যে কারণে হাদি হত্যার বিচারে বিলম্ব, জানালেন আসিফ নজরুল *** নাগরিকদের সৌদি আরব ছাড়তে বলল যুক্তরাষ্ট্র *** সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক

শেখ হাসিনা থাকতে পারলে মুস্তাফিজ কেন খেলতে পারবে না: রশিদ লতিফ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৮ অপরাহ্ন, ৫ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

আইপিএলে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে না রাখার সিদ্ধান্তকে কেন্দ্র করে পাকিস্তানের সাবেক উইকেটকিপার-ব্যাটার রশিদ লতিফ তীব্র সমালোচনা করেছেন। তিনি ভারতের রাজনৈতিক ও ক্রিকেটীয় দ্বৈতনীতি নিয়ে প্রশ্ন তোলেন এবং বলেন, ভারত যদি শেখ হাসিনাকে আশ্রয় দিতে পারে, তাহলে মুস্তাফিজ কেন আইপিএলে খেলতে পারবে না?

ভারতীয় ক্রিকেট বোর্ড কট্টরপন্থী চাপের কারণে কলকাতা নাইট রাইডার্সকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেওয়া এই বাংলাদেশি পেসারকে বাদ দিতে বাধ্য হয়েছে বলে অভিযোগ ওঠেছে। এই সিদ্ধান্ত বাংলাদেশের ক্রিকেটভক্তদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে এবং সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।      

রশিদ লতিফ সামাজিক মাধ্যমে লিখেছেন, বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফিজকে ২০২৬ সালের আইপিএল স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। তিনি আরও আশঙ্কা প্রকাশ করেছেন, এ ধরনের পরিস্থিতি আন্তর্জাতিক ক্রিকেটকেও প্রভাবিত করতে পারে। তার মতে, খেলোয়াড়দের নিরাপত্তা ঝুঁকি থাকায় বাংলাদেশ ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিতে পারে।

আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা। তবে নিরাপত্তা উদ্বেগের কারণে বাংলাদেশ এখনও দল পাঠানোর বিষয়ে নিশ্চিত নয় এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে এ বিষয়ে অবহিত করেছে।    

জে.এস/

আইপিএল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250