রবিবার, ১৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ দিনের রাষ্ট্রীয় সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী *** অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা *** গেন্ডারিয়ায় ‘মাদকবিরোধী অভিযানে’ অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক *** উত্তর কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত অন্তত ১৭, আহত অনেক *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত‍্যুদণ্ড আমাদের জন‍্য শিক্ষা: শামা ওবায়েদ *** ককরোচ আন্দোলন ভারতে ‘সবচেয়ে আশাব্যঞ্জক মুহূর্ত’, বললেন সালমান রুশদি ও মিরা নায়ার *** ৫০ হাজার রুপির বন্ডে সই করে ছাড়া পেলেন অভিজিৎ দীপকে *** গুলশানে আওয়ামী লীগের মিছিল: সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে *** সৌদির বিধিনিষেধে বাংলাদেশের ১১৪ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত্রী *** ২১ অক্টোবর থেকে দাম্মামে ফ্লাইট চালুর পরিকল্পনা বিমানের, স্থগিত থাকছে রিয়াদগামী ফ্লাইট

সৌদিতে সূর্যোদয়ের ১৫ মিনিট পর ঈদের নামাজ আদায়ের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৩ অপরাহ্ন, ২রা এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

সৌদি আরবে সূর্যোদয়ের ১৫ মিনিট পর পবিত্র ঈদুল ফিতরের নামাজ পড়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। 

মঙ্গলবার (২রা এপ্রিল) ইসলামি অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রী শেখ আবদুল-লতিফ আল শেখ সবগুলো শাখায় দেশের বিভিন্ন স্থানে এই সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন।

গত রোববার সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়, উম আল-কুরা ক্যালেন্ডার অনুসারে সূর্য উঠার ১৫ মিনিট পর ঈদের নামাজ আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে। দেশটির বিভিন্ন অঞ্চলের মন্ত্রণালয়গুলোতে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে ইসলামিক অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রণালয়।

নির্দেশনায় বলা হয়েছে, সবগুলো মসজিদ ও খোলা মাঠে ঈদের নামাজ আদায় করা যাবে। তবে মাঠসংলগ্ন যেসব মসজিদে ঈদের নামাজ পড়ানো হয় না, সেখানে নামাজ আদায় করা যাবে না।

আরও পড়ুন: পাকিস্তানে ঈদ হতে পারে ১০ই এপ্রিল

আল শেখ ঈদুল ফিতরের নামাজ আগে আদায় করার গুরুত্ব উল্লেখ করে বলেন, সংশ্লিষ্ট নামাজের মাঠ ও মসজিদগুলো প্রস্তুত থাকতে হবে। একইসঙ্গে পরিচ্ছন্নতা ও অন্যান্য ব্যবস্থাপনার বিষয়েও জোর দেওয়া হয়েছে যেন মুসল্লিরা নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারে।

সূত্র: সৌদি গেজেট

এসকে/ 

সৌদি আরব ঈদের নামাজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250