শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কী ঢাকায় এসেছিলেন পরাগ জৈন *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০

সাদিক অ্যাগ্রোতে আবারও অভিযান, ছয় ব্রাহামা গরু জব্দ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৭ অপরাহ্ন, ৩রা জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রোতে আবারও অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এবারের অভিযানে আমদানি নিষিদ্ধ ব্রাহামা জাতের ৬টি গরু জব্দ করা হয়েছে। 

বুধবার (৩রা জুলাই) দুদকের সহকারী পরিচালক আবুল কালামের নেতৃত্বে একটি টিম ওই অভিযান পরিচালনা করে। 

মঙ্গলবার (২রা জুলাই) আমদানি নিষিদ্ধ গরুর তালিকাসহ সংশ্লিষ্ট নথিপত্র জব্দে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস হাউজে গিয়েছিল ওই টিম। তালিকা সংগ্রহের পরই বেশকিছু নতুন তথ্য উঠে আসে। যে কারণে বুধবার আবারও মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রোতে অভিযান পরিচালনা করেছে দুদক।

আরো পড়ুন: ভেজাল ও নিম্নমানের ওষুধ নিয়ন্ত্রণ করা বড় চ্যালেঞ্জ : স্বাস্থ্যমন্ত্রী

এ বিষয়ে দুদক উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আগের অভিযানের ধারাবাহিকতায় বুধবারেও এনফোর্সমেন্ট অভিযান হয়েছে। অভিযান শেষে বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানানো হবে।

এইচআ/ 

দুদক সাদিক অ্যাগ্রো ফার্ম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250