বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল *** টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি *** সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল *** কেন দিল্লির ব্রিকস সম্মেলন এড়িয়ে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন তারেক রহমান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তড়িগড়ি করে রায়, উদ্বেগ নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** সাদ্দাম আমলের গোয়েন্দা কর্মকর্তা যুক্তরাষ্ট্রে কীভাবে ঢুকলেন, গ্রেপ্তারের পর যে প্রশ্নগুলো সামনে *** ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী *** মোহাম্মদপুরে আওয়ামী লীগের সাবেক এমপিকে ধরে দিলেন ছাত্রদল নেতা-কর্মীরা *** ব্রিকসে ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার ফোনালাপের দাবি, নীরব ঢাকা *** ‘অভূতপূর্ব বাক্‌স্বাধীনতা’র দাবি মাহদী আমিনের, হয়রানির তথ্য তুলে ধরল টিআইবি

জঙ্গিবাদের অভিযোগে মালয়েশিয়ায় আরও গ্রেপ্তার হতে পারেন: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৩০ অপরাহ্ন, ১৬ই জুলাই ২০২৫

#

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ফাইল ছবি

মালয়েশিয়ায় জঙ্গিবাদ ও উগ্রবাদী তৎপরতায় জড়িত থাকার অভিযোগে আরও কয়েকজন বাংলাদেশি নাগরিককে ভবিষ্যতে গ্রেপ্তার করা হতে পারে। মালয়েশিয়া থেকে ফেরার পর পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ বুধবার (১৬ই জুলাই) এ কথা বলেন।

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে মাসব্যাপী ছবি ও গ্রাফিতি প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এশিয়া আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের জন্য তিনি সম্প্রতি মালয়েশিয়া সফর করেন। জঙ্গি তৎপরতায় জড়িত থাকার অভিযোগে সম্প্রতি দেশটিতে ৩৬ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়।

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলোচনার কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, ৩৬ জনকে গ্রেপ্তারের পর তারা সারাদেশে দেখছেন, এ ধরনের কর্মকাণ্ডে আর কেউ জড়িত আছেন কী না। তারপর আরও দুজনকে আটক করা হয়েছে। একই ধরনের অভিযোগে আরও কিছু গ্রেপ্তার হতে পারেন, এমন ইঙ্গিত মালয়েশিয়া সরকার দিয়েছে।

তৌহিদ হোসেন বলেন, যাদের গ্রেপ্তার করা হয়েছে, তারা সবাই জঙ্গি তৎপরতায় জড়িত থাকার অভিযোগের সত্যতা তারা পাননি। তদন্তে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের বিচারের আওতায় নেওয়া হয়েছে। আর অভিযোগ প্রমাণ হলে মালয়েশিয়ার আইন অনুযায়ী দুই থেকে সাত বছর জেল হতে পারে।

উপদেষ্টার তথ্য অনুযায়ী, তদন্ত শেষে কয়েকজনকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হতে পারে। তৌহিদ হোসেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে জানান, বাংলাদেশ বিষয়টিকে খুব গুরুত্বের সঙ্গে নিয়েছে। সন্ত্রাসের বিরুদ্ধে তদন্তে বাংলাদেশ পূর্ণ সহযোগিতা দেবে।

তৌহিদ হোসেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল

🕒 প্রকাশ: ১১:০৬ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি

🕒 প্রকাশ: ১০:৪৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল

🕒 প্রকাশ: ১০:৩৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

কেন দিল্লির ব্রিকস সম্মেলন এড়িয়ে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ১০:০৫ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তড়িগড়ি করে রায়, উদ্বেগ নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের

🕒 প্রকাশ: ০৯:১৯ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250