মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি *** ৫ই আগস্টের পরের মামলাগুলো যাচাই-বাছাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** বিএনপির যে নেতাদের ৬ সিটিতে প্রশাসক করল সরকার *** বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনার প্রত্যাশায় ইইউ

ছিলেন ব্যক্তিগত সহকারী হয়ে গেলেন স্ত্রী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৯ পূর্বাহ্ন, ২৩শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

হৃতিকা গিরির সঙ্গে হিরণের বিয়ের ছবি ছড়িয়েছে। বেনারসের ঘাটে জুটিকে দেখা গেল সাত পাকে বাঁধা পড়তে। আর সেই ছবি ঝড়ের বেগে ছড়িয়ে পড়তেই নেটদুনিয়া জুড় খোঁজ পড়ল, কে এই হৃতিকা গিরি। তিনি ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ? নাকি রাজনীতির?

জানা গেছে, আদতে পশ্চিমবঙ্গের মেদিনীপুরের মেয়ে হৃতিকা গিরি।

হিরণের স্ত্রী অনিন্দিতার দাবি হৃতিকার বয়স ২১। আইনের ছাত্রী ছিলেন তিনি। রয়েছে তার আইনে সাম্মানিক স্নাতক ডিগ্রিও। এখানেই শেষ নয়।যোগব্যায়ামে জাতীয় স্তরে গোল্ড মেডেল পেয়েছিলেন হৃতিকা। হৃতিকার ইনস্টাগ্রামে উঁকি দিলে, ভেসে ওঠে নানান ছবি ও ভিডিও। ইনস্টাগ্রাম প্রোফাইল থেকেই এই তথ্য জানা গেছে। এমনকি, জানা গেছে ২০১৯ এবং ২০২২ সালে দুটি সুন্দরী প্রতিযোগিতাতেও সেরা হয়েছিলেন তিনি। বেশ কিছু মিউজিক ভিডিওতে দেখা গেছে তাকে।

হিরণের স্ত্রী অনিন্দিতা জানিয়ে ছিলেন, তিনি হৃতিকাকে হিরণের পার্সোনাল অ্যাসিস্টেন্ট (ব্যাক্তিগত সহকারী) বলেই জানতেন। টলিপাড়ার গুঞ্জন বলছে, টলিউডের এক হ্যান্ডসাম হিরো যার ছবি গত বছর পূজাতে মুক্তি পেয়েছে, তার সঙ্গে নাকি দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন তিনি। 

প্রসঙ্গত, হিরণের দ্বিতীয় বিয়ের ছবি দেখে স্ত্রী অনিন্দিতা জানান,”আমাদের বিয়ের বয়স ২৫। ডিভোর্স হয়নি।মেয়ে ও আমার ওপর খুব অত্যাচার হয়েছে। কাউকে এটা বলিনি, কারণ মেয়েরও একটা ক্যারিয়ার রয়েছে। সেটা নষ্ট করতে চাইনি। এখন আর বলার কিছু নেই। সবাই তো সব কিছু দেখতেই পাচ্ছে। বলার কোনও ভাষা নেই। কতটা অভদ্র একটা লোক হতে পারে, আবার ইনস্টাগ্রাম থেকে বিয়ের ছবি পোস্ট করেছিল। কোনওদিন তো মেয়ের একটাও ছবি পোস্ট করেনি! এর থেকে বোঝা যায়, কতটা খারাপ মানুষ হিরণ।”

জে.এস/

হিরণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250