শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

২০ বলের ১০টিই বাউন্ডারি, বেধড়ক পিটুনি খেয়ে রেকর্ড রশিদ খানের

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৩ অপরাহ্ন, ১৩ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

খুব একটা ভালো সময় কাটছে না আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খানের। সর্বশেষ আইপিএলে রশিদ ছক্কা হজম করেন ৩৩টি। টুর্নামেন্টের ইতিহাসে এক মৌসুমে এত ছক্কা আর কেউ হজম করেননি। এবার ইংল্যান্ডের টি-টোয়েন্টি টুর্নামেন্ট ‘দ্য হানড্রেড’–এর ইতিহাসে সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড গড়লেন আফগান কিংবদন্তি।

গতকাল মঙ্গলবার (১২ই আগস্ট) বার্মিংহামে বার্মিংহাম ফোনিংক্সের বিপক্ষে ৪ ওভারে (২০ বলে) ৫৯ রান দিয়েছেন ওভাল ইনভিন্সিবলসের এই বোলার, যা টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড। রশিদের আগে এত দিন রেকর্ডটি দখলে ছিল ৪ ওভারে ৫৩ রান দেওয়া নামিবিয়ার ডেভিড ভিসার।

রশিদের এমন বেধড়ক পিটুনি খাওয়ার দিনে হেরেছে তার দল ওভাল। ১৮১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা বার্মিংহামের শেষ ২৫ বলে রান লাগত ৬১। তখন তার করা ওভারে ৩টি ছক্কা ও ২টি চারে ২৬ রান তোলেন লিয়াম লিভিংস্টোন।

এরপর সমীকরণটা সহজ হয়ে যায় বার্মিংহামের জন্য। শেষ পর্যন্ত দলটি জেতে ৯৮ বল খেলে, মানে ২ বল বাকি থাকতে। ২০ বল করে রশিদ বাউন্ডারিই হজম করেন ১০টিতে। ৪টি চারের সঙ্গে ছক্কা হজম করেন ৬টি।

২৭ বলে অপরাজিত ৬৯ রান করে কাল ম্যাচসেরা হন লিভিংস্টোন। টি-টোয়েন্টি ক্রিকেটে রশিদের বিপক্ষে সবচেয়ে বেশি রান লিভিংস্টোনেরই। এখন পর্যন্ত ১০২ বল খেলে রশিদের বিপক্ষে ২০০ রান করেছেন এই ইংলিশ ব্যাটসম্যান। রশিদের বিপক্ষে তার স্ট্রাইক রেট ১৯৬, এটিও সর্বোচ্চ।

কীভাবে রশিদকে বেধড়ক পিটুনি দিয়েছেন লিভিংস্টোন, সেটি ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে বলেছেন, ‘আমি আগেও ওর বিরুদ্ধে খেলেছি, তাই আত্মবিশ্বাস ছিল। র‌্যাশের (রশিদ) বিরুদ্ধে স্লগে আমার ভালো রেকর্ড আছে। কিছু বল আমি সোজা ব্যাটে খেলতে চেয়েছিলাম, কিন্তু আমার কাছে স্লগ করে খেলাটাই নিরাপদ মনে হয়েছে।’

জে.এস/

রশিদ খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার

🕒 প্রকাশ: ০৫:১১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

🕒 প্রকাশ: ০৫:০৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা

🕒 প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ

🕒 প্রকাশ: ০১:১৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250