বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন?

ভারতের সঙ্গে সংলাপে সৌদি আরব নিরপেক্ষ ভেন্যু: শাহবাজ শরিফ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৮ অপরাহ্ন, ২২শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গতকাল বুধবার (২১শে মে) বলেছেন, পাকিস্তান ও ভারতের মধ্যে জরুরি আলোচনার জন্য সৌদি আরব একটি ‘নিরপেক্ষ’ ভেন্যু হতে পারে। পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি পিএমএল-এনের প্রধান নওয়াজ শরিফের সঙ্গে পরামর্শ করেছেন। খবর দ্য ডনের।

প্রধানমন্ত্রীর বাসভবনে টিভি চ্যানেলের কয়েকজন সংবাদ উপস্থাপকের সঙ্গে আলাপকালে শাহবাজ শরিফ বলেন, ‘কাশ্মীর, পানি, বাণিজ্য ও সন্ত্রাসবাদ—চারটি বিষয়ই ভারত-পাকিস্তান সংলাপের মূল আলোচ্য বিষয় হবে।’ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন, সেই প্রেক্ষাপটে তৃতীয় কোনো দেশে আলোচনা হতে পারে কী না, এমন এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, ‘চীনকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে গ্রহণযোগ্য মনে হয় না। কারণ, ভারত কখনোই এতে রাজি হবে না।’

তবে আলোচনায় অংশ নেওয়া একজন ব্যক্তি পাকিস্তানি সংবাদমাধ্যম ডনকে জানান, প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন, সৌদি আরব এমন একটি তৃতীয় দেশ হতে পারে, যেখানে দুই দেশই আলোচনার জন্য একমত হতে পারে।

এইচ.এস/

শাহবাজ শরিফ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250