শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন

রাকসু ও চাকসু নির্বাচনে মেশিনে ভোট গণনা হবে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৫৬ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে মেশিনের সহায়তায় ভোট গণনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছাত্র সংসদের এই দুই নির্বাচন ঘিরে সার্বিক প্রস্তুতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গতকাল বৃহস্পতিবার (১৮ই সেপ্টেম্বর) সচিবালয়ে এক বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

হাতে গণনার কারণে জাকসু নির্বাচনের ফল প্রকাশ করতে তিন দিন লেগেছে। রাকসু ও চাকসু নির্বাচনে ভোট গণনার পদ্ধতি নিয়ে বিশ্ববিদ্যালয় দুটির কর্তৃপক্ষ কী বলেছে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মেশিনে ভোট গুনলে সময় লাগে না। তারা নিজেদের ক্ষেত্রে আলোচনা করেছে, যাতে মেশিনে গণনা করা হয়।

ডাকসু ও জাকসু নির্বাচনের বিষয়টি তুলে ধরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই নির্বাচনগুলো দেখে কিছু কিছু অভিজ্ঞতা হচ্ছে। আসন্ন জাতীয় নির্বাচনে এটা কীভাবে প্রয়োগ করতে পারব, এ জন্য বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে বসেছিলাম। তারা খুব ভালো ভালো পরামর্শ দিয়েছেন। এগুলো ভবিষ্যতে কাজে লাগানো যাবে।

নির্বাচন দুটি খুব ভালোভাবে হবে বলে আশা করা হচ্ছে জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দুটি বিশ্বিবদ্যালয়ের নির্বাচন ভালোভাবে সম্পন্ন হওয়ায় সামনের নির্বাচনগুলো কীভাবে করতে হবে, ছোটখাটো কিছু ভুলত্রুটি থাকলে সেগুলো কীভাবে দূর করা যায়, আগামীতে কীভাবে সংশোধন করা যায়—এসব বিষয় নিয়ে মূল আলোচনা হয়েছে।

জে.এস/

জাহাঙ্গীর আলম চৌধুরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250