শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি *** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম

প্রতি মাসে কত টাকা আয় করেন রিপন মিয়া

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৪৯ পূর্বাহ্ন, ১৬ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

সহজ-সরলভাবে কথা বলতেন 'রিপন ভিডিও'। ছিলেন গ্রামের একজন কাঠমিস্ত্রি। সেখান থেকেই মাঝেমধ্যে ভিডিও করতেন, ভিডিওতে ছড়া বলতেন। কিন্তু সেসব করে তো আয় ছিল না।

তাই একটা চাকরি খুঁজছিলেন। ঢাকার কয়েকজন ব্যক্তি তাকে একটি চাকরি দেন। তবে রিপন মিয়া পিয়নের ওই চাকরিটি বেশিদিন করতে পারেননি। ফিরে যান গ্রামে।

এর অনেকদিন পর, রিপন মিয়া নতুন করে আলোচনায় আসেন রান্নার ভিডিও করে। ঝকঝকে ভিডিও, কোয়ালিটি বেশ ভালো। তবে রিপন কেন রান্না করছেন সেটা মূখ্য না হয়ে তিনি কী কী রান্না করছেন, সেটা দেখার আগ্রহ মানুষের মধ্যে জন্মায়। সেই রান্নার ভিডিওর দর্শক তৈরি হলে রিপন মিয়া কক্সবাজার যান, এই ভিডিও ব্যাপক দর্শকপ্রিয়তা পায়।

এরপর রিপনের ভিডিও মানুষ ব্যাপকভাবেই দেখতে শুরু করেন। পরবর্তীতে তার নেপাল ভ্রমণের কিংবা অন্যান্য সব ভিডিও মানুষ বেশ আগ্রহ নিয়েই দেখেন।

রিপন মিয়া চলতি বছরের শুরুতে একটি গণমাধ্যমে বলেন, এক মিডিয়া ম্যানেজারের সঙ্গে তার পরিচয় হয় এবং সেই মিডিয়া ম্যানেজারের তত্ত্বাবধানেই রিপন কাজ করেন। 

ওই গণমাধ্যমে বলেন, দুজন মিলে এখন পঞ্চাশ-পঞ্চাশ ভাগে লাভ ভাগাভাগি করে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো পরিচালনা করছেন।

নাম প্রকাশ করতে না চাওয়া ওই ম্যানেজার গণমাধ্যমকে বলেন, রিপন ভাই খুবই সহজ সরল মানুষ। মানুষ তার কাছে এসেছিল, কথা বলেছিল, আর কোনোভাবে তার পেজগুলো হ্যাকড করে ফেলেছিল, যেগুলোতে ছিলেন মিলিয়নেরও বেশি অনুসারী। 

তবে কন্টেন্ট ক্রিয়েটর রাহিদ রনি বলছেন ভিন্ন কথা। তিনি কদিন আগে নেত্রকোনায় গিয়েছিলেন রিপনের সাক্ষাৎকার নিতে। রাহিদ রনি দাবি করেন রিপনকে দেওয়া হয় মোট আয়ের ১০ পার্সেন্ট। যেটা রিপনের জন্য অনেক। 

রাহিদ রনি আরো বলেন, স্পন্সর ও কন্টেন্ট থেকে রিপনকে কেন্দ্র করে প্রতি মাসে আয় হয় গড়ে ৩ লাখ টাকা। তিনি বলেন, আমি দায়িত্ব নিয়ে বলছি রিপনকে নিয়ন্ত্রণ করেন সজিব নামের একজন। যিনি ম্যানেজার পরিচয়ে রয়েছেন। তিনি কাউকে রিপনের সঙ্গে কথা বলতে দেন না।

রাহিদ রনির দাবি প্রসঙ্গে কথা বলতে ম্যানেজার সজিবকে একাধিকবার ফোন দিলেও তিনি ধরেননি।

জে.এস/

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250