মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

ভারত সফরে কী চমক নিয়ে আসছেন ইলন মাস্ক!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৩ অপরাহ্ন, ১৬ই এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

চলতি মাসেই ভারত সফরে আসছেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্ক। আগামী ২১ ও ২২শে এপ্রিল ভারতে অবস্থান করবেন তিনি। একইসঙ্গে সরকারি কর্মকর্তা এবং অন্যান্য শিল্পপতিদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। দেখা করবেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও।

ভারতে আসার তথ্য নিশ্চিত করেছেন তিনি নিজেই। তার সফরকে ঘিরে তার পক্ষ থেকে দুটি ঘোষণা আসতে পারে বলে মনে করছেন অনেকেই।

৪৮ ঘণ্টার এই সফরে বড় কোনো বিনিয়োগের ঘোষণা আসতে পারে। পরিকল্পনা রয়েছে দুটি পরিষেবা টেসলা এবং স্টারলিঙ্ক নিয়ে।

আরো পড়ুন : এবার হোয়াটসঅ্যাপে এআই, কাজ করবেন যেভাবে

জানা গেছে, ইলন মাস্কের কোম্পানি টেসলা ভারতে ইলেকট্রিক গাড়ির বিক্রি শুরু করতে পারে। শুধু ভারতে উৎপাদন নয়, এখান থেকে সারা বিশ্বে ইলেকট্রিক গাড়ি রপ্তানির পরিকল্পনা রয়েছে। টেসলা ভারতে কমপক্ষে ৪১৮ কোটি টাকা বিনিয়োগ করতে পারে। এখানে একটি কারখানা স্থাপন করবেন তিনি। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

একইসঙ্গে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট পৌঁছে দিতে স্টারলিঙ্ক পরিষেবা স্থাপনের চিন্তা আছে তার। ভারতের লাখ লাখ স্মার্টফোন ব্যবহারকারী এই পরিষেবা শুরুর অপেক্ষায় রয়েছেন। যদিও এখনও সরকারের কাছ থেকে অনুমতি পায়নি স্টারলিঙ্ক।

আশা করা হচ্ছে, ভারত সফরে এলে ইলন মাস্ক সেই পরিকল্পনায় জোর দিতে পারেন। স্টারলিঙ্ক ভারতে চালু হলে বিরাট চাপে পড়বেন মুকেশ আম্বানি তথা রিলায়েন্স জিও তা বলার অপেক্ষা রাখে না।

এস/  আই.কে.জে/

ইলন মাস্ক নরেন্দ্র মোদী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250