মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

ভিকারুননিসায় হিজাব বিতর্ক: বরখাস্ত শিক্ষিকাকে পুনর্বহালে সময় দিল শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:১০ অপরাহ্ন, ৩১শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের হিজাব পরতে নিষেধ করার অভিযোগে সাময়িক বরখাস্ত শিক্ষিকাকে পুনর্বহালের দাবিতে কর্তৃপক্ষকে সময় দিয়েছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের একদল সাবেক ও বর্তমান শিক্ষার্থী।

আজ রোববার (৩১শে আগস্ট) সকালে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির বেইলি রোডে প্রধান শাখার সামনে মানববন্ধন করার ঘোষণা দিলেও পরে অধ্যক্ষের অনুরোধে তা করেনি। একই সঙ্গে বসুন্ধরা শাখার শিক্ষার্থীরাও ক্লাস বর্জন কর্মসূচি বাতিল করে ক্লাসে ফিরে যায়।

এ বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানটির সাবেক ছাত্রী আননিসা করিম বলেন, ‘আমরা আজ বেইলি রোড শাখার সামনে মানববন্ধন করতে গেলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আমাদের সঙ্গে কথা বলে। তারা তদন্তপ্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত আমাদের কাছে সময় চেয়ে আন্দোলন না করার অনুরোধ করে। অধ্যক্ষ মহোদয়ের অনুরোধে আমরা মানববন্ধন কর্মসূচি পালন করিনি।’

গত মঙ্গলবার (২৬শে আগস্ট) ‘হিজাব পরতে নিষেধ’ করার অভিযোগে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখার শিক্ষক ফজিলাতুন নাহারকে সাময়িক বরখাস্ত করা হয়। অভিযুক্ত শিক্ষিকা তার বিরুদ্ধে ওঠা অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন।

এদিকে বরখাস্ত হওয়া ওই শিক্ষিকাকে নির্দোষ দাবি করে প্রতিষ্ঠানটির বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা গত বুধবার বসুন্ধরা শাখায় ক্লাস বর্জন করে বিক্ষোভ করে। শিক্ষার্থীরা হিজাব পরতে বাধা দেওয়ার অভিযোগে বরখাস্ত শিক্ষিকাকে পুনর্বহাল, ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপপ্রচারকারীদের শাস্তির দাবি জানায়।

ভিকারুননিসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম বলেন, ‘অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অ্যাডহক কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে। আমরা একটি তদন্ত পরিচালনা করছি। আমাদের বিশ্বাস, তদন্তে সত্য ঘটনা উঠে আসবে। সে অনুসারে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত জানাব।’

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দীপিকা-রণবীরের ঘরে এলো দ্বিতীয় সন্তান

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

পীরগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250