শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি *** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম *** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান

বলিউডের বড় বাজেটের বিচ্ছেদ ছিল হৃতিক-সুজান খানের

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২২ অপরাহ্ন, ২০শে অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

২০০০ সালের ২০শে ডিসেম্বর ছোটবেলার প্রেমিকা বলিউডের সুজানকে বিয়ে করেন হৃতিক। তবে ২০১৪ সালের ১লা নভেম্বর তাদের বিচ্ছেদের খবরে তোলপাড় হতে থাকে সব মহলে। এক ‘বড় বাজেটের বিচ্ছেদ’ হয়েছিল সুজান খান ও হৃতিক রোশনের। জানা যায়, অন্য নারীর প্রতি আকর্ষণের কারণেই সুজানের থেকে ক্রমশ দূরে সরছিলেন হৃতিক। 

জানা যায়, ভরণপোষণ বাবদ হৃতিকের কাছ থেকে প্রায় ৪০০ কোটি রূপি চেয়ে বসেছিলেন সুজান খান। তবে এতো টাকা দিতে চাননি বলিউডের গ্রিক গড। অনুরোধের শেষমেশ ২০ কোটি ছাড় দিয়েছিলেন সুজান। গুণে গুণে ৩৮০ কোটি রুপি দিতে হয়েছিল হৃতিককে।

আরও পড়ুন: গৌরিকে নিয়ে পার্কে প্রেম করতে গিয়ে মার খেয়েছিলেন শাহরুখ!

তবে এই কারণে তাদের বন্ধুত্বে কিন্তু কোনও ছেদ পড়েনি। প্রেম না থাকলেও, বিয়ে ভাঙলেও আজও তারা বন্ধু। এমনকি তাদের দুই সন্তান হৃদান ও রেহানকে একসঙ্গেই মানুষ করছেন দু’জনে। 

ব্যক্তিগত জীবনে দু’জনেই এগিয়ে গেছেন অনেকটাই। এই মুহূর্তে সাবা আজাদের সঙ্গে সম্পর্কে আছেন হৃতিক রোশন। অন্যদিকে প্রাক্তন স্ত্রীও শুরু করেছেন নতুন পথচলা। অভিনেতা আরসালান গোনির সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন তিনি।

এসি/ আই.কে.জে/

হৃতিক-সুজান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250