মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী *** যে কারণে পদত্যাগ দুদকের মোমেন কমিশনের *** হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, হুমকিতে পড়বে বাংলাদেশের এলএনজি সরবরাহ *** হরমুজ প্রণালি বন্ধ: ইরান *** কবি নজরুলের নাম বাদ দিয়ে সাইফুর রহমানের নামে অডিটরিয়ামের নতুন নামকরণ হবে *** স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী

আমদানির খবরে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২১ অপরাহ্ন, ৫ই মে ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

সম্প্রতি পেঁয়াজ রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত। এরপর ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হচ্ছে বলে জানা গেছে। আর এই আমদানির খবরে দিনাজপুরের হিলি স্থলবন্দরে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। দুদিন আগেও প্রতি কেজি পেঁয়াজ খুচরা ৭০ টাকা কেজি দরে বিক্রি হলেও আজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬২ টাকা কেজি দরে। পাইকারিতে প্রতি কেজি পেঁয়াজ ৬৫ টাকা দরে বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ৫৭ থেকে ৫৮ টাকার মধ্যে।

ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে দাম কমতে শুরু করেছে।

হিলি স্থলবন্দরের আমদানিকারক এক ব্যবসায়ী জানান, ভারত সরকার পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে। এখন তারা প্রস্তুতি নিচ্ছেন পেঁয়াজ আমদানির জন্য। আজ রোববার তারা ব্যাংকে এলসি করবেন। এলসি খোলা সম্পন্ন হলেই আগামী সোম অথবা মঙ্গলবার থেকে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হবে।

হিলি বাজারের এক পেঁয়াজ বিক্রেতা জানান, দেশি পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ রয়েছে বাজারে। সেই তুলনায় বিক্রি নেই। ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে দাম অনেকটা কমে আসবে। বর্তমানে তাদের পেঁয়াজ বিক্রি করে লস হচ্ছে। তিনি পাইকারি প্রতি কেজি পেঁয়াজ ৬৪ টাকা কেজি দরে কিনেছেন তিন থেকে চার দিন আগে। এখন তাঁকে ৫৮ টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে।

ওআ/

আমদানি পেঁয়াজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250