মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শুধু শেখ হাসিনার বিরুদ্ধেই ৬৭৩ মামলা, বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নামে ইন্টারপোলের রেড নোটিশ চায় দুদক *** ইয়েমেনে হুতিদের কাছে পিছু হটে কমান্ডার বদলাল সৌদি আরব *** শিশুসন্তানের সামনে আইনজীবীকে হেনস্তা ও গ্রেপ্তারের অভিযোগ, প্রতিবাদ পেশাজীবী মানবাধিকার পরিষদের *** ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান, দাবি মার্কিন গোয়েন্দাদের *** সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে *** শুধু পাঠ্যবইয়ে নয়, খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী *** ৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন: ইসি *** প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে মিলল ৭৭টি ককটেল *** পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক *** বিশ্বব্যাংকের চাকরি ছেড়ে বিএনপির রাজনীতিতে, মন্ত্রিত্ব না পেয়ে কী ছাড়লেন সংসদ সদস্যপদ

বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করে বড় পুরস্কার পেলেন জাঙ্গু

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪০ পূর্বাহ্ন, ২৪শে ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

আমির জাঙ্গু নামটা আন্তর্জাতিক ক্রিকেটে খুব একটা পরিচিত নাম নয়। যদিও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে জাঙ্গুকে নিয়ে আলোচনা চলছে বেশ কিছুটা দিন ধরেই। উইকেটরক্ষক ব্যাটার প্রথম শ্রেণীর ক্রিকেটে ছিলেন দুর্দান্ত ছন্দে। সেই সুবাদেই জায়গা পেয়েছিলেন দলে। আর সুযোগ পেয়েই নিজের জাত চিনিয়েছিলেন জাঙ্গু। 

সদ্য সমাপ্ত বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যেকার ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে এক জাঙ্গুর সেঞ্চুরিতেই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। ৩২১ রান করেও সেদিন রক্ষা হয়নি বাংলাদেশের। অভিষেক ওয়ানডেতে সেঞ্চুরির পুরস্কারটাও এবার পাচ্ছেন আমির জাঙ্গু। ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে ডাক পেয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। জানুয়ারি মাসে পাকিস্তানের বিপক্ষে সিরিজে দলে ডাক পেয়েছেন তিনি।  

জাতীয় দলে জায়গা করে নিতে অবশ্য ঘরোয়া ক্রিকেটের দুর্দান্ত ছন্দটাও কাজে লেগেছে তার। ২৭ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটার আমির জাঙ্গু এখন পর্যন্ত ৪৯টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন। ওয়ানডে ফরম্যাটে সর্বশেষ ৫ ইনিংসের মধ্যে তিন ম্যাচেই তিনি হাঁকিয়েছেন অর্ধশতক। আছে ১টি শতরানের ইনিংস। 

আর সাদা পোশাকে চারদিনের ম্যাচে ৬৩ এর বেশি গড়ে করেছেন ৫০০ রান। ছিল দুই সেঞ্চুরি এবং ১টি হাফসেঞ্চুরি। ৫ ম্যাচ শেষে হয়েছেন ত্রিনিদাদ এন্ড টোবাগোর সর্বোচ্চ রান সংগ্রাহক। সবমিলিয়ে আমির জাঙ্গুর জন্য জাতীয় দলে ঢোকার রাস্তা অনেকটা পরিষ্কারই ছিল। 

আরো পড়ুন : নারী ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় জ্যোতি

পাকিস্তানের বিপক্ষে সিরিজে জাঙ্গুর সঙ্গে ডাক পেয়েছেন গুদাকেশ মোতি। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ মিস করার পর ফের সাদা পোশাকে হাজির হচ্ছেন তিনি। এই দুজনের জায়গা করে দিতে বাদ পড়েছেন শামার জোসেফ এবং আলজারি জোসেফ। শামার পড়েছেন ইনজুরিতে। তাকে বেশ কিছুদিনের জন্যই থাকতে হবে মাঠের বাইরে। আর আলজারি জোসেফ বাদ পড়েছেন ‘ব্যক্তিগত কারণে’।

এস/ আই.কে.জে/ 

জাঙ্গু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শুধু শেখ হাসিনার বিরুদ্ধেই ৬৭৩ মামলা, বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নামে ইন্টারপোলের রেড নোটিশ চায় দুদক

🕒 প্রকাশ: ০৮:৩৬ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৬

ইয়েমেনে হুতিদের কাছে পিছু হটে কমান্ডার বদলাল সৌদি আরব

🕒 প্রকাশ: ০৮:০০ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৬

শিশুসন্তানের সামনে আইনজীবীকে হেনস্তা ও গ্রেপ্তারের অভিযোগ, প্রতিবাদ পেশাজীবী মানবাধিকার পরিষদের

🕒 প্রকাশ: ০৭:৪৮ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৬

ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান, দাবি মার্কিন গোয়েন্দাদের

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৬

সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৬

Footer Up 970x250