মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

নারী ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় জ্যোতি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৭ অপরাহ্ন, ২৩শে ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে মেয়েদের প্রথম শ্রেণির ক্রিকেট লিগ বিসিএল। রাজশাহীতে নর্থ জোনের বিপক্ষে এই লিগের ম্যাচ খেলতে নেমে ইতিহাস গড়েছেন সেন্ট্রাল জোনের নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি তিনদিনের ম্যাচে শতক হাঁকিয়ে প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়েছেন।

সোমবার (২৩শে ডিসেম্বর) রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে তিন দিনের নারী বিসিএলের ম্যাচে উত্তরাঞ্চলের বিপক্ষে মধ্যাঞ্চলের হয়ে ১৫৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন জ্যোতি। তার ২৫৬ বলের ইনিংসটি সাজানো ছিল ২০ চার ও ২ ছক্কায়। নারীদের প্রথম শ্রেণীর ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান তিনি। তার সেঞ্চুরিতে ভর করে নর্থ জোনের বিপক্ষে বড় লিড নিয়েছে সেন্ট্রাল জোন। টাইগ্রেসদের অধিনায়ক সেঞ্চুরি পূর্ণ করেও থামেননি। অপরাজিত থেকেই মাঠ ছেড়েছেন।

আরও পড়ুন: অবশেষে ভারত-পাকিস্তান ম্যাচের আনুষ্ঠানিক সূচি ঘোষণা

এছাড়া রান পেয়েছেন সেন্ট্রাল জোনের দুই ওপেনার মুরশিদা খাতুন ও ফারজানা আক্তার লিসাও। ১৪২ বলে ১০ চারে ৬৬ রান করেন মুরশিদা। ১৩৭ বলে ১০ চারে ৬০ রান করেন লিসা। তাদের দুজনকেই এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে ফেরান জান্নাতুল ফেরদৌস সুমনা। এছাড়া স্বর্ণা আক্তার ৯১ বলে ৩৮ ও নাহিদা আক্তার ৯৪ বলে ৩৪ রান করেন। নর্থ জোনের সুমনা ৩৭ ওভার বল করে ১১৩ রানের বিনিময়ে ৬ উইকেট শিকার করেন। রিতু মনি শিকার করেন ১ উইকেট।

আগে ব্যাট করে ৯ উইকেটে ২৪০ রান করে ইনিংস ঘোষণা করেছিল সোবহানা মোস্তারির নর্থ জোনের। দলটির হয়ে ২৪৬ বলে সর্বোচ্চ ৮৬ রানের ইনিংস খেলেছেন জাতীয় দলের ওপেনার ফারজানা হক পিঙ্কি। সেন্ট্রাল জোনের নাহিদা আক্তার ৪৮ রানে শিকার করেছেন ৭ উইকেট।

এসি/কেবি

সেঞ্চুরি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দীপিকা-রণবীরের ঘরে এলো দ্বিতীয় সন্তান

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

পীরগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250