মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে হামলার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ মানুষ: রয়টার্সের জরিপ *** প্যারিসে বিচারের মুখে ৩ নারীকে ধর্ষণে অভিযুক্ত ইসলামি চিন্তাবিদ *** নতিস্বীকার করবে না ইরান *** কথা থাকলেও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়নি মোহন রায়হানকে *** ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি—সিএনএনকে ট্রাম্প *** ইরানে হামলায় অংশ নেবে না যুক্তরাজ্য: স্টারমার *** ইরানে হামলার জন্য ট্রাম্পকে উসকানির অভিযোগ অস্বীকার করল সৌদি আরব *** সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম *** ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে: প্রণয় ভার্মা *** সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

বিশেষ সম্মাননা পাচ্ছেন বেবী নাজনীন, পূর্ণিমা, জেসিন

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:১৯ অপরাহ্ন, ১৫ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

সংগীত, চলচ্চিত্র এবং সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ২৪তম সিজেএফবি পারর্ফমেন্স অ্যাওয়ার্ড-এ ‘বিশেষ সম্মানানা’ পাচ্ছেন বেবী নাজনীন (সংগীত), পূর্ণিমা (চলচ্চিত্র) এবং কাজী জেসিন (সাংবাদিকতা)।

আগামী ১৭ই অক্টোবর বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারের হল অফ ফেমে বর্ণাঢ্য আয়োজনে এই তিন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বদের হাতে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সিজেএফবি’র সভাপতি এনাম সরকার।

এছাড়া ২০২৪ সালে সংঙ্গীত, চলচ্চিত্র এবং টেলিভিশন বিভাগে বছর সেরা পারর্ফমেন্সের জন্য পুরস্কৃত হবেন এই তিন বিভাগের সেরা তারকারা। সম্পূর্ণ অনুষ্ঠান জুড়ে থাকছে জনপ্রিয় তারকাদের পারর্ফমেন্স।

দেশের প্রধান জাতীয় দৈনিক, টেলিভিশন মিডিয়া এবং অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্ট’স ফোরাম অফ বাংলাদেশ-সিজেএফবি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়।

এর পর থেকেই সংগঠনটি বাংলাদেশের মিডিয়া সংশ্লিষ্টদের নিয়ে নানা কার্যক্রম পরিচালনা করে আসছে।

জে.এস/

পূর্ণিমা বেবী নাজনীন কাজী জেসিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250