বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী *** বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মদিন আজ *** প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, তদন্ত করবে দুদক *** গভর্নরের নিয়োগ হঠাৎ বাতিল করে সমালোচনার মুখে সরকার *** মার্কিন শুল্ক নিয়ে সতর্ক ঢাকা, দেখেশুনে সিদ্ধান্ত *** মব ‘আতঙ্কে’ সরকারি বাসভবন ছাড়তে ‘অনীহা’ সাবেক উপদেষ্টাদের

দামেস্কে উল্লাস, ‘নতুন যুগের’ ঘোষণা দিলো বিদ্রোহীরা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০১ পূর্বাহ্ন, ৮ই ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

সিরিয়ায় বিদ্রোহীদের আক্রমণের মুখে দামেস্ক ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও এর মাধ্যমে তার দীর্ঘ ২৪ বছরের শাসনের অবসান হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রোববার (৮ই ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, একটি প্লেনে চড়ে অজ্ঞাত গন্তব্যের উদ্দেশে দামেস্ক ছেড়েছেন প্রেসিডেন্ট আসাদ।

এর আগেই সিরীয় রাজধানীতে প্রবেশের কথা জানায় বিদ্রোহীরা। দামেস্ক উপকণ্ঠে একটি কারাগার থেকে বন্দিদের মুক্ত করে দেওয়া হয়েছে বলেও ঘোষণা দেয় তারা।

এদিকে, রয়টার্স জানিয়েছে, দামেস্কের কেন্দ্রীয় অঞ্চলে হাজার হাজার মানুষ গাড়ি এবং পায়ে হেঁটে জড়ো হয়েছেন। তারা ‘স্বাধীনতা’র স্লোগান দিচ্ছেন।

আরো পড়ুন : দামেস্কে ঢুকে পড়েছে বিদ্রোহীরা, দেশ ছাড়লেন প্রেসিডেন্ট আসাদ

অনলাইনে প্রকাশিত এবং আল-জাজিরার যাচাই করা একটি ভিডিওতে দেখা যায়, উমাইয়াদ স্কয়ারে একটি পরিত্যক্ত সামরিক ট্যাংকের ওপর দাঁড়িয়ে মানুষ উল্লাস করছে এবং উদযাপনের গান গাইছে।

বিদ্রোহীদের নতুন যুগের ঘোষণা

সিরিয়ার সশস্ত্র বিরোধী গোষ্ঠী ঘোষণা করেছে, আল-আসাদের শাসনের সমাপ্তি দেশটির ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে।

তারা এক বিবৃতিতে বলেছে, বাথ শাসনের অধীনে ৫০ বছরের দমন এবং ১৩ বছরের অপরাধ, নিপীড়ন ও স্থানচ্যুতির পর, দীর্ঘ সংগ্রামের মাধ্যমে বিভিন্ন দখলদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করে আজ (৮ই ডিসেম্বর) আমরা সেই অন্ধকার যুগের সমাপ্তি ঘটিয়েছি। আমরা সিরিয়ার জন্য নতুন যুগের সূচনা ঘোষণা করছি।

সূত্র: আল-জাজিরা

এস/ আই.কে.জে/

সিরিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250